শাহিদ-তৃপ্তির উপর চটে লাল, রাগের বশে কী করলেন নানা পাটেকর? 

শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরির উপর রেগেমেগে অনুষ্ঠানস্থল ছাড়লেন প্রবীণ অভিনেতা নানা পাটেকার। 'ও রোমিও' ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরির উপর রেগেমেগে অনুষ্ঠানস্থল ছাড়লেন প্রবীণ অভিনেতা নানা পাটেকার। ‘ও রোমিও’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বিশৃঙ্খলা! বুধবার (২১ জানুয়ারি) মুক্তি পেয়েছে শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরির আসন্ন ছবি ‘ও রোমিও’-এর ট্রেলার। আর মুম্বইতে বসেছিল এই ছবির অফিসিয়াল ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। কিন্তু ট্রেলার লঞ্চের আগেই অনুষ্ঠানস্থল ছাড়েন নানা পাটেকার। যার কারণে কিছুক্ষনের জন্যে বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হয়েছিল। ঠিক কী ভুল হয়েছিল?

আসলে সিনিয়র অভিনেতা নানা পাটেকর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অনেক আগেই পৌঁছে গিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানে প্রধান অভিনেতাদের পৌঁছতে দেরি হওয়ায় সেখান থেকে বেরিয়ে যান নানা পাটেকার। তিনি দুপুর ১২টা নাগাদ অনুষ্ঠানস্থলে পৌঁছেছিলেন। অন্যদিকে শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি কাছাকাছি সিনেমা হলে ছবির পোস্টার লঞ্চ করার পর দেড়টা নাগাদ অনুষ্ঠানস্থলে পৌঁছন। অর্থাৎ তাঁদের জন্যে প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করতে হয় প্রবীণ অভিনেতা কে। তাই তিনি হতাশ হয়ে ট্রেলার লঞ্চের আগেই চলে যান। আসলে শাহিদ কাপুর এবং তৃপ্তিকে কাছের একটি সিনেমা হলে পোস্টার লঞ্চ অনুষ্ঠানে আটকে রাখা হয়েছিল, যার ফলে তাঁরা ট্রেলার অনুষ্ঠানে দেরিতে পৌঁছন। এই ঘটনাটি ইন্টারনেটেও বেশ বিতর্কের সৃষ্টি করেছে। নানা অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় একজন টুইটে বলেছেন, ‘খুব ভাল। তাদের সিনিয়র অভিনেতাদের সম্মান করা উচিত। তাদের মনে করা উচিত নয়, প্রধান চরিত্রে অভিনয় করছেন বলে তাঁরা সর্বেসর্বা। তাই তারা যা ইচ্ছা তাই করতে পারে। নানা পাটেকরের ভাল সিদ্ধান্ত।”

 

 

View this post on Instagram

 

A post shared by Buzzzooka Scrolls (@buzzzookascrolls)

অন্যজন লিখেছেন, “নানা পাটেকর এমন এক প্রজন্মের মানুষ যারা সময় এবং শৃঙ্খলাকে মূল্য দেয়। একজন সিনিয়র অভিনেতা এবং অভিজ্ঞ অভিনেতাকে দেড় ঘন্টা অপেক্ষা করানো নিছক অসম্মান। যদি আপনি সময় দেন, তাহলে তা মেনে চলুন। বেরিয়ে যাওয়ার জন্য তাকে শুভকামনা!” তবে অনুষ্ঠানস্থল ত্যাগ করার আগে, নানা পাটেকার কে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছিল। তিনি একটি কুর্তা পায়জামা পরে অনুষ্ঠানস্থলে এসে ছিলেন। পরিচালক বিশাল ভরদ্বাজ নানা পাটেকরকে অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় উদ্দেশ্য করে বলেন, ‘তিনি ১ ঘন্টা অপেক্ষা করার পর সকলকে জানিয়েই অনুষ্ঠানস্থল ছাড়েন। তবে তিনি একটুও বিরক্ত হননি।’ O’Romeo আগামী ১৩ ফেব্রুয়ারি, ২০২৬-এ সিনেমা হলে মুক্তি পাবে। সিনেমাটিতে অভিনয় করেছেন শাহিদ কাপুর, তৃপ্তি দিমরি, অবিনাশ তিওয়ারি, ফরিদা জালাল, বিক্রান্ত ম্যাসি, নানা পাটেকর, ⁠তামন্না ভাটিয়া, দিশা পাটানি, অরুণা ইরানি, হুসেন দালাল, এবং রাহুল দেশপান্ডে। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…