শুধু বয়স কমানোর ওষুধ নয়, শেফালির আকস্মিক মৃত্যুর আরও এক কারণ জানাল মুম্বই পুলিশ

শুক্রবার, তার বাড়িতে সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়েছিল এবং তিনি উপবাস করেছিলেন, তাই তিনি বিকাল ৩টা পর্যন্ত কিছু খাননি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘কাঁটা লাগা’-খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে ভারাক্রান্ত গোটা বলিউড। গত ২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী। যদিও অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তাই প্রাথমিক ধারণা, অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। শুক্রবার বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে তাঁকে নিয়ে যান অভিনেত্রীর স্বামী। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই সব শেষ! চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধ্যায় মুম্বইয়ের ওশিয়াড়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৪২ বছর। শেফালির অকাল মৃত্যুতে চোখ ভেজা ভক্তদেরও। যিনি নব্বই দশকের প্রজন্মের অন্যতম স্টাইল কন্যা ছিলেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর অভিনীত ‘কাঁটা লাগা’ গানটি ছিল নব্বই দশকের প্রজন্মের বয়স সন্ধিক্ষণের অন্যতম বার্তা। যে গানটি রীতিমতো হুলস্থূল ফেলে দিয়েছিল সেই সময়। তরুণ প্রজন্ম বড় হয়েছেন এই গানটি শুনে। সুতরাং শেফালির মৃত্যুর অনেকের কাছে শরীরে ‘কাঁটা লাগা’ র মতোই। যাই হোক, এত কম বয়সে অভিনেত্রীর মৃত্যু নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ শেফালির ঘনিষ্ঠ মহলের ১৪ জনের জবানবন্দি নিয়েছেন।

সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছেন। তবে শেফালির মৃত্যুর নেপথ্যে অনেক কারণ প্রকাশ্যে এসেছে। এছাড়াও তাঁর খাবারে বিষক্রিয়ারও সন্দেহ করেছিলেন পুলিশ। কিন্তু সেই রকম কিছু তথ্য পাওয়া যায়নি। জানা গিয়েছে, অভিনেত্রী ৫-৬ বছর ধরে Anti Ageing চিকিৎসাধীন ছিলেন। তাঁকে প্রতিদিন একটি করে ইঞ্জেকশন নিতে হত। তাই সেই ওষুধের জন্যে তাঁর মৃত্যু হতে পারে। আবার আম্বোলি পুলিশ সন্দেহ করছে যে, শেফালি জারিওয়ালার রক্তচাপ হঠাৎ কমে যাওয়ার কারণে তাঁর মৃত্যু হতে পারে।

পুলিশ জানিয়েছে, “আমরা অভিনেত্রীর স্বামী, বাবা-মা এবং গৃহকর্মী সহ প্রায় ১৪ জনের বক্তব্য রেকর্ড করেছি। শুক্রবার, তার বাড়িতে সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়েছিল এবং তিনি উপবাস করেছিলেন, তাই তিনি বিকাল ৩টা পর্যন্ত কিছু খাননি। জারিওয়ালার বাবা-মা পূজার প্রায় ৩০ মিনিট পরে চলে যান। তারা একই ভবনে থাকতেন। পুজোর পরে অভিনেত্রী আগের দিনের রান্না করা কিছু খাবার খেয়েছিলেন। তার কয়েক ঘন্টা পরেই তিনি বুকের ব্যাথা অনুভব করেন। শেফালির রাঁধুনি আমাদের জানিয়েছে যে, তিনি বিকাল ৩টার পরে ফ্রিজ থেকে খাবার খেয়েছিলেন। রাত ১০.৩০ টার দিকে, তিনি তার স্বামী, পরিবারের অন্যান্য সদস্য এবং গৃহকর্মীদের সামনে বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে যান। এরপরই তার স্বামী তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান, কিন্তু ভর্তি হওয়ার আগেই তিনি মারা যান। তাই পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত এখনও কিছু জানা যাচ্ছেনা।” পুলিশ তার বাড়ি থেকে দুটি বাক্সে Anti Ageing ট্যাবলেট, ভিটামিন ট্যাবলেট এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ট্যাবলেট পেয়েছে। তিনি দীর্ঘদিন ধরে স্ব-ওষুধ সেবন করছিলেন। প্রক্রিয়া অনুসারে, পুলিশ এখন অভিনেত্রীর দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি প্রতিবেদন নথিভুক্ত করেছেন।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক