‘আমি ঘরে লক্ষ্মী আনতে চাই’, মৃত্যুর আগে শেষ ইচ্ছে কী ছিল ‘কাঁটা লাগা’ গার্লের?

পরাগ দীর্ঘদিন ধরে আমার আবেগ বুঝতে পারেননি। বছরের পর বছর ধরে এই অনুভূতিগুলি আমার মধ্যে তৈরি হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই দেশবাসীর মন ভারাক্রান্ত। কৈশোর কাল হারাল নব্বই দশকের প্রজন্ম। মারা গিয়েছেন ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে শেফালি জারিওয়ালা। জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে আচমকাই বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই সব শেষ। মারা যান অভিনেত্রী। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্যে কুপার হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুলিশ অভিনেত্রীর রহস্য মৃত্যুতে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর স্বামী পরাগ ত্যাগী সহ চারজনের বয়ান রেকর্ড করেছে। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে হাপুস নয়নে কাঁদছেন শেফালির মা। যাই হোক, শেফালির অকাল মৃত্যু কেবল বলিউডেই শূন্যতা তৈরি করেনি। বরং পর্দার বাইরে তাঁর গভীর ব্যক্তিগত যাত্রার দিকেও নতুন করে নজর কেড়েছে ভক্তদের। একবার অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন যে, কাঁটা লাগার পর কেন তাঁকে আর পর্দায় দেখা যায়নি। জানিয়েছিলেন ছোট থেকেই তিনি মৃগী রোগে আক্রান্ত, সেই কারণেই তিনি বেশি কাজ করেন না। অথচ কাটা লাগার পর তাঁর চূড়ান্ত খ্যাতি তাঁকে প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্তদের প্রতিদ্বন্দ্বী বানিয়ে তুলেছিল। কাঁটা লাগার পর বিগ বস 13-তে অংশ নিয়ে তিনি আবারও পরিচিত হয়ে উঠছিলেন।

ব্যক্তিগত জীবনে তাঁর দুই বিয়ে। প্রথম বিয়ে তাঁর দুঃস্বপ্ন হলেও দ্বিতীয় বিয়েতে তিনি সুখী ছিলেন। ২০১৪ সালে অভিনেতা পরাগ ত্যাগীকে বিয়ে করেছিলেন শেফালি। কিন্তু বিয়ের এত বছরেও তিনি মা হতে পারেননি। কিন্তু তাঁর কন্যা সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু পরাগ মানতে চান নি। ২০২০ সালে একটি সাক্ষাৎকারে শেফালি জানিয়েছিলেন যে, ‘পরাগ দীর্ঘদিন ধরে আমার আবেগ বুঝতে পারেন নি। বছরের পর বছর ধরে এই অনুভূতিগুলি আমার মধ্যে তৈরি হয়েছিল এবং যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, তাই আমাদের উভয়েরই মতামতের দরকার ছিল। কিন্তু দত্তক সন্তান নেওয়ার ক্ষেত্রে তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল, কেন আমাদের নিজেদের সন্তান হবে না। দত্তক আজও এমন লোকদের জন্য সংরক্ষিত যারা নিজের সন্তান নিতে পারে না। আমরা সেখান থেকে আসিনি, আমরা আমাদের নিজস্ব সন্তান নিতে পারি। পরাগের সঙ্গে বিয়ের ৪-৫ বছর পর, সন্তান ধারণের বিষয়ে আমার মনে নানা ধরণের প্রশ্ন জাগত। আমি একটি শিশু কন্যাকে দত্তক নিতে চেয়েছিলাম।’

অভিনেত্রী আরও বলেন, “বিগ বস ১৩-এর ঘরে থাকার সময়টা আমাকে পরিবার গঠনের কথা ভাবতে বাধ্য করেছে। আমার পরিবারের সদস্যরাও এতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করেছিল। আমার মনে হয় আমার গল্পটা রূপকথার গল্পের চেয়ে কম নয়। আমি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। “কাঁটা লাগা”-এর পর আমার জীবন বদলে গিয়েছিল। তবে শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে অনেক আইন জড়িত, পাশাপাশি বিস্তৃত কাগজপত্র এবং পরামর্শও রয়েছে। তাই আমার স্বামীর মতামতের প্রয়োজন ছিল। কিন্তু কোভিড লকডাউন প্রক্রিয়াটিকে আরও ব্যাহত করেছে।  আমি একটি শিশু কন্যাকে দত্তক নিতে চাই। ছেলেরা আরও সহজেই ঘর খুঁজে পায়। আমি মনে করি একটি মেয়ের তার বাবা-মায়ের সঙ্গে বন্ধন অন্যরকম। আমি লক্ষ্মীকে ঘরে আনতে চাই। ছেলে হোক বা মেয়ে।’ শেফালি এর আগে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত মিট ব্রাদার্সের সঙ্গীতশিল্পী হরমিত সিংয়ের সঙ্গে বিবাহিত ছিলেন। ২০১৪ সালে, তিনি পরাগ ত্যাগীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে