পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির সঙ্গে জনপ্রিয় গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জনে একসময় সরগরম ছিল সমাজ মাধ্যম। তাঁদের একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট এবং ঘনিষ্ঠতা নিয়ে অনুরাগীদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। হয়ে গিয়েছে আংটিবদল।  জেনে নিন পাত্রীর পরিচয়।

জানা গিয়েছে, গত শুক্রবার (১৯ জুন) পারিবারের সদস্য ও কাছের বন্ধুদের আয়োজনে তাঁদের আংটিবদল হয়েছে। গায়ক এই খবর নিশ্চিত করেছেন। আংটিবদলের সিদ্ধান্ত নিয়ে শেখ সাদী বলেন, ‘আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার বাবা-মা দুজনই আমেরিকায় থাকেন। তারা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তারা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তার সঙ্গে আমার আংটিবদল হয়েছে।’

আরও পড়ুন:  ‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

গায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি আমেরিকায় থাকেন। মার্কিন মুলুকের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ব্যবসা-বাণিজ্য নিয়ে স্নাতক সম্পন্ন করেছেন। শুক্রবার রাজধানীর শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আংটিবদল হয়। উল্লেখ্য, ২০২৫ সালে পরীমণি ও শেখ সাদীর সম্পর্ক নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। যদিও পরবর্তীতে পরীমণি প্রকাশ্যে দাবি করেন, শেখ সাদী তাঁর কাছে ছোট ভাইয়ের মতো এবং তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। 

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি