‘আমি ‘পরী’ ডিজার্ভ করি’, ভালবাসার সপ্তাহেই পরীমণির সঙ্গে প্রেমের ইঙ্গিত শেখ সাদির

পরীর ছেলে পদ্মের সঙ্গেও সাদির একাধিক ভিডিও রয়েছে। আর তা নিয়েই চর্চা দিনদিন বাড়ছে। এদিকে আবার চলছে ভালবাসার সপ্তাহ অর্থাৎ ভ্যালেন্টাইনস উইক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা পরীমণি, তাঁর ব্যক্তিগত জীবন বরবরাই চর্চিত। একাধারে পাঁচটি বিবাহ করেছেন তিনি। কোনও সম্পর্কই টেকাতে পারেননি অভিনেত্রী। পঞ্চম স্বামী শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন, তাও দু’বছর কেটে গিয়েছে। বর্তমানে ছেলে ও দত্তক মেয়েকে নিয়ে একাই জীবনযাপন করছেন পরীমণি। কিন্তু পরীমণির অতীতের একাধিক বিতর্কিত ঘটনা এখনও তাঁর জীবনকে নাড়া দেয়। ২০২১ সালে মাদক পাচারে অভিযুক্ত হয়েছিলেন পরীমণি। একমাস জেল খেটে জামিনে মুক্তি পান তিনি। এছাড়াও দিন কয়েক আগেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। পরীমণির বিরুদ্ধে মারধর, হুমকির অভিযোগ নিয়ে মামলা দায়ের করেছিলেন ঢাকা ক্লাবের বোর্ড সদস্য নাসির উদ্দিন। তবে অভিনেত্রী জামিনে ছাড়া পান। আর জামিনদার ছিলেন উঠতি গায়ক শেখ সাদি।

এরপর থেকেই গায়ক সাদির প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে। এতদিন অপূর্ব কন্ঠের জন্যেই চর্চায় থাকতেন শেখ সাদি। কিন্তু এখন তাঁর ব্যক্তিগত জীবনেও উঁকি দিচ্ছেন অনেকে। অবশ্য গায়ক নিজেই সে সুযোগ করে দিচ্ছেন বারবার। জল্পনা, পরীমণির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শেখ সাদি। তাই অভিনেত্রীর সব বিপদে তাঁর পাশে থাকছেন সাদি। এমনকী পরীমনির ফেসবুক প্রোফাইল ঘুরলেই শেখ সাদির সঙ্গে তাঁর একাধিক ছবি-ভিডিও দেখা যাবে। পরীর ছেলে পদ্মের সঙ্গেও সাদির একাধিক ভিডিও রয়েছে। আর তা নিয়েই চর্চা দিনদিন বাড়ছে। এদিকে আবার চলছে ভালবাসার সপ্তাহ অর্থাৎ ভ্যালেন্টাইনস উইক। সেই সুযোগেই এবার নিজের মনের ইচ্ছা প্রকাশ করলেন শেখ সাদি। জানালেন, তিনি ‘পরী’ ডিজার্ভ করেন। পাশাপাশি গতকাল রাতে ফেসবুকে সাদা পোশাকে নিজের তিনটি ছবিও আপলোড করেন সাদি।

ছবিগুলির ক্যাপশনে লেখেন দুটি ইংরেজী লাইন। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’। আর গায়কের পোস্টে মজার মন্তব্য মজা করতে দেখা যায় পরীমণিকে। পোস্টে, দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি মেয়ে পুতুলের ইমোজি জুড়ে তিন লেখেন, ওহ! ব্যাস, এরপরেই শুরু হয়েছে চর্চা। একপ্রকার পরী আর সাদির প্রেমের ইঙ্গিত পেয়ে যান নেটিজেনরা। সাদির পোস্টে ভক্তদের মধ্যে একজন লেখেন, তোমাকে শুধু পরীর সঙ্গেই ভালো লাগে। অন্য জন লেখেন, এবার গান হয়ে যাক পরী নিয়ে, আমাদের পরীমণির সঙ্গে। অনেকে আবার তাঁদের অভিনন্দন জানাতেও শুরু করেছেন। উল্লেখ্য, ২৭ জানুয়ারি আদালতে পরীর পাশেই ছিলেন সাদি। এরপরে থেকেই মিডিয়ার চর্চায় পরিণত হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় এ গায়ক। যদিও বহুদিন ধরেই চর্চা চলছিল যে, নতুন প্রেমে পড়েছেন পরীমণি।

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি