‘উনি এখন ট্রিপল ইঞ্জিন চালাচ্ছেন’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে রসিকতা শেখর সুমনের

সদ্য তৃতীয় বিয়ে সেরেছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। ২ বছরের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিশেষ আইনে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য তৃতীয় বিয়ে সেরেছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। ২ বছরের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিশেষ আইনে গাঁটছড়া বেঁধেছেন তিনি। তাঁদের বিয়েতে ছিল না কোনও জাঁকজমক। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই বিয়ে সেরেছেন আমির খান। তিন ছেলে-মেয়ে, দুই প্রাক্তন এবং গৌরীর ছেলেকে পাশে বসিয়ে আইনি নথিপত্রে সইসাবুদ করেছেন তাঁরা। আমিরের তৃতীয় বিয়ের এখনও কাটেনি। কিন্তু অভিনেতার বিয়ে অনেকেই ভালভাবে নেয়নি। বজরং দল ৬১ বছর বয়সী নায়কের বিয়েতে আপত্তি জানিয়ে কুশপুত্তলিকা দাহ করেছে। অনেকে এই বয়সে ‘বিয়ের শখ’ এমনটা বলে অভিনেতাকে কটাক্ষ করেছেন। এবার আমিরকে খোঁচা দিলেন শেখর সুমন।

তিনি তাঁর জনপ্রিয় ইউটিউব টক শো ‘শেখর টুনাইট’-এর সর্বশেষ পর্বে সুপারস্টারকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। এমনকি তিনি দেশের রাজনৈতিক নেতাদের জোট গঠনের সঙ্গেও আমিরের বিয়ের তুলনা করেছেন, নায়কের থেকে শিক্ষা নিতে বলেছেন। আমিরের তৃতীয় বিয়ে নিয়েও মশকরা করেছেন। অভিনেতাকে ব্যাঙ্গ করে বলেছেন, ‘এই মানুষটি আগামী বহু প্রজন্মের জন্যে অনন্য দৃষ্টিভঙ্গি রেখে গেলেন। আর সেই দৃষ্টিভঙ্গিটি হল, কোনও কিছু না পাওয়া পর্যন্ত তার পেছনে কীভাবে লেগে থাকতে হয়, তা শিখিয়ে গেলেন। বিশেষ করে রাজনীতিবিদ দের তার কাছ থেকে অনেক কিছু শেখা উচিত। প্রায়শই বলা হয়, রাজনীতিকরা শুধু জোট গড়তেই জানেন। কিন্তু জোট কীভাবে গড়তে হয়, তা আমিরের কাছ থেকে শেখা উচিত। আমিরের পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত।’

শেখর রসিকতা করে রীনা দত্ত ও কিরণ রাওয়ের পরে গৌরীর সঙ্গে আমিরের বিয়েকে ‘মহাগঠবন্ধন’ বলেছেন। শেখরের কথায়, ‘আমাদের সরকার ডবল ইঞ্জিনই মসৃণভাবে চালাতে পারছে না, আর উনি দিব্যি ট্রিপল ইঞ্জিন চালিয়ে যাচ্ছেন। আমিরের প্রতিভা অকল্পনীয়। তিনি অনন্য। তিনি এমন এক ইঞ্জিনের মতো যেখানে পেট্রোল, ইথানল, আইসোবিউটানল একসঙ্গে মেশানো রয়েছে। কিন্তু তা সত্ত্বেও, এই ইঞ্জিন এখনও থামেনি, একটি নতুন গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। আমির খান পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করেছেন। আমির কী তবে NDA সরকার? এখন প্রধানমন্ত্রীও হয়তো ভাবছেন নেহেরুর রেকর্ড ভাঙলাম, এখন মার্কেটে নতুন প্রতিদ্বন্দ্বী চলে এল। এখন বুঝলাম কেন তাঁকে বলিউডের ‘পারফেকশনিস্ট’ বলা হয়? তিনি একটি কাজ ততক্ষণ করতে থাকেন যতক্ষণ না তাতে নিখুঁত হয়ে ওঠেন।’

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক