১ কোটিতেও পৌঁছল না শিল্পার ‘নিকম্মা, বক্স অফিসে ‘বিগ ফ্লপ’

১৭ জুন মুক্তি পাওয়া এই ছবির বক্স অফিস কালেকশন মাত্র ৫১ লক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তেলেগু ছবি ‘মিডল ক্লাস অব্যয়ী’-এর অনুকরণে পরিচালক সাব্বির খানের ছবি ‘নিকম্মা’ বক্স অফিসে রীতিমত মুখ থুবড়ে পড়েছে। ১৭ জুন মুক্তি পাওয়া এই ছবির বক্স অফিস কালেকশন মাত্র ৫১ লক্ষ টাকা। উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই রুপোলি পর্দায় ১৪ বছর পর কামব্যাক করেছেন শিল্পা। সুপারওম্যানের রূপে ধরা দিয়েছেন তিনি। তবে অনেক চেষ্টাতেও শেষরক্ষা হল না। বক্সফিসে ফ্লপ ছবির তালিকা দীর্ঘ করল ‘নিকম্মা’। 

সাব্বির খানের পরিচালনায় এই ছবিতে মুল ভূমিকায় দেখা গিয়েছে শিল্পা শেট্টি ও অভিমন্যু দাসানিকে। সঙ্গে রয়েছে শার্লি শেঠিয়া। এছাড়াও ছবিতে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে সমীর সোনিকে। গায়িকা শার্লির এই ছবির মাধ্যমেই বড়পর্দায় আত্মপ্রকাশ। এই ছবির সঙ্গীতের দায়িত্ব সামলেছেন অমল মালিক, জাভেদ মহসিন, বিপিন পাটোয়া, গৌরব দাসগুপ্ত প্রমুখ। 

কিন্তু বহু চেষ্টাতেও দর্শকের মন ভরাতে অক্ষম হয়েছে সাব্বির খানের এই ছবি। অলস জীবনযাপনে অভ্যস্ত একটি ছেলের জীবনে কিভাবে পরিবর্তন আনতে পারে শিল্পা একজন সুপারওম্যান হিসাবে তাই দেখানো হয়েছে এই ছবিতে। তবে দক্ষিনের ছবিকে আধার করেও মানুষের মন পায়নি। বলে রাখা ভালো সদ্যমুক্তিপ্রাপ্ত বলিউডের যে ছবিগুলি বক্স অফিসে কামাল দেখাতে অক্ষম হয়েছে তাদের সঙ্গে জুড়ল আরও এক নাম। সম্প্রতি মুক্তি পাওয়া শাহিদ কাপুরের ‘জার্সি’, জন আব্রাহামের ‘অ্যাটাক’, আয়ুষ্মান খুরানার ‘আনেক’ সর্বোপরি অক্ষয় কুমারের ‘পৃথ্বীরাজ’ এই সব কটি ছবিই বিগ ফ্লপ এই মুহূর্তে। তার সঙ্গেই জুড়ল আরও এক নাম ‘নিকম্মা’।  

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া