বন্ধ হচ্ছে না শিল্পা শেট্টির ‘বাস্তিয়ান’, মুম্বইয়ের বুকে আরও দুই রেস্তোরাঁ খুলছেন নায়িকা

স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না শিল্পা শেট্টির বান্দ্রার রেস্তোরাঁ 'বাস্তিয়ান'। রেস্তোরাঁটির সংস্করণের কাজ চলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না শিল্পা শেট্টির বান্দ্রার রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’। রেস্তোরাঁটির সংস্করণের কাজ চলবে। সেই কারণেই কিছুদিন রেস্তোরাঁটি বন্ধ থাকবে। তবে গতকাল একটি পোস্টের মাধ্যমে তাহলে রেস্তোরাঁ বন্ধের ঘোষণা কেন করেছিলেন অভিনেত্রী? কারণ ‘বাস্তিয়ান’ না থাকলেও, একই জায়গাতে এবার ‘আম্মাকাই’ নামে একটি দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ তৈরি করছেন শিল্পা শেট্টি। একই রেস্তোরাঁকে পুনঃসংস্কার করা হবে। আর নতুন রেস্তোরাঁগুলোরও মালিক হবেন শিল্পা শেট্টি এবং সহ-মালিক রঞ্জিত বিন্দ্রা। এছাড়াও, জুহুতে বাস্তিয়ান বিচ ক্লাব নামে একটি নতুন আউটলেট খুলছেন নায়িকা। বান্দ্রায় শিল্পা শেট্টির নতুন রেস্তোরাঁর নাম হবে আম্মাকাই।

এটি বান্দ্রা পশ্চিমের লিঙ্কিং রোডে বাস্তিয়ানের জায়গাতেই প্রতিস্থাপিত হবে। আর শিল্পার নতুন রেস্তোরাঁটি শুধুমাত্র ম্যাঙ্গালোরীয় খাবারের উপর দৃষ্টি দেবে। দক্ষিণ ভারতীয় খাবার পরিবেশন করবে। আসলে শিল্পা শেট্টির জন্ম ম্যাঙ্গালোরে। তিনি প্রায়শই তার শিকড়ের প্রতি গর্ব প্রকাশ করেন। গতকাল অভিনেত্রী বান্দ্রায় রেস্তোরাঁ বন্ধের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে লেখেন, “বান্দ্রা বাস্তিয়ান ছিল আমাদের বাস্তিয়ান হসপিটালিটি নামক গাছের মূল, যেমন একটি গাছ নতুন ফল দেয়। আমাদের প্রিয় বান্দ্রা রেস্তোরাঁটি আম্মাকাই নামে একটি নতুন রেস্তোরাঁর যাত্রা শুরু করছে, যা দক্ষিণ ভারতীয় ম্যাঙ্গালোরিয়ান খাবার পরিবেশ করবে, যা আমাকে আমার শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।” অন্যদিকে বাস্তিয়ার সহ মালকিন রঞ্জিত বিন্দ্রা জানিয়েছেন, ‘অক্টোবরের মাঝামাঝি সময়ে আম্মাকাই উদ্বোধন হবে। আম্মাকাই সান্ত্বনা, উষ্ণতা এবং সত্যতাকে মূর্ত করে। আম্মাকাই দক্ষিণ ভারতীয় রন্ধনসম্পর্কীয় ঐতিহ্যের গভীরতার প্রতি শ্রদ্ধা জানাবে।’ এদিকে বাস্তিয়ান হসপিটালিটি গ্রুপ জুহুতে বাস্তিয়ান বিচ ক্লাব নামে একটি নতুন উদ্যোগও চালু করবে। একটি রিপোর্ট অনুসারে (৪ সেপ্টেম্বর), বাস্তিয়ান বিচ ক্লাবটি জুহুর সান-এন-স্যান্ড হোটেলে খোলা হবে, যা সমুদ্রমুখী একটি সম্পত্তি। 

 

অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে ফোন কলে কথা বলতে দেখা যাচ্ছে। তিনি বলছেন, “না, আমি বাস্তিয়ান বন্ধ করছি না। আমি কথা দিচ্ছি!” এরপর শিল্পা ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, “বন্ধুরা, ৪৪৫০টি ফোন। কিন্তু, এক বাত তো তে হ্যায়, আমি বাস্তিয়ানের প্রতি ভালোবাসা অনুভব করতে পারছি। কিন্তু, এরকরম ভালোবাসাকে বিষাক্ত বানিও না। আমি আক্ষরিক অর্থেই বলতে এসেছি যে বাস্তিয়ান কোথাও যাচ্ছে না। নতুন খাবার প্রেমীদের আবেগকে অব্যাহত রেখে, আমরা একটি নয়, দুটি নতুন রেস্তোরাঁর ঘোষণা করছি। আবারও নতুন এবং উজ্জ্বল কিছু। আমাদের বান্দ্রা বাস্তিয়ানে এবং জুহুতে বাস্তিয়ান বিচ ক্লাবে আমাকাই নামক একটি জায়গা নিয়ে আমার শিকড়ে ফিরে যাচ্ছি। তাই, আমি আপনাদের সকলের নতুন কিছু চেষ্টা করার এবং বাস্তিয়ান আতিথেয়তার বিভিন্ন স্বাদের অভিজ্ঞতা লাভের জন্য অপেক্ষা করতে পারছি না। তাই, ভারাক্রান্ত হৃদয়ে, আমরা একটি অধ্যায় শেষ করেছি, তবে দুটি নতুন গল্প লেখার অপেক্ষায় রয়েছে। বাস্তিয়ানের নতুন যুগে পা রাখার জন্য অপেক্ষা করতে পারছি না, এবং দয়া করে আর কোনও ফোন কল করবেন না।” এদিকে ৬০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক ব্যাবসায়ী। তাই সবাই ভেবেছিলেন, আইনি বিপাকে জড়িয়েই রেস্তোরা বন্ধের ঘোষণা দিয়েছিলেন নায়িকা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের