সানিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই বিয়ে করলেন শোয়েব মালিক

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন শোয়েব মালিক। ২০ জানুয়ারী শনিবার শোয়েব মালিক তাদের বিয়ের ছবি শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জল্পনার অবসান! প্রথম স্ত্রী তথা টেনিস তারকা সানিয়া মির্জাকে ভুলে পাকিস্তানি নায়িকার গলায় মালা পরালেন পাকিস্তানি খেলোয়াড় শোয়েব মালিক। ছবি পোস্ট হতে না হতেই একেবারে তোলপাড় নেটপাড়া। গতবছর থেকেই সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের ডিভোর্সের গুঞ্জন শুরু হয়েছিল। আর তা শুরু হয় সানিয়ার একটি পোস্ট থেকে। যেখানে তিনি দাবি করেন ছেলেকে নিয়ে একাই থাকেন সানিয়া মির্জা। শোয়েবের সঙ্গে পাকিস্তানি অভিনেত্রীর প্রেমের গুঞ্জনের পর থেকে তাঁদের ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল। কিন্তু এই নিয়ে কেউই কোনও মুখ খোলেন নি। অন্যদিকে শোয়েবের সঙ্গে যার প্রেমের গুঞ্জন ওঠে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, কোনও বিবাহিত পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। এরপরেও গুঞ্জন থামেনি। সানিয়ার রহস্যজনক পোস্ট, শোয়েবের ইনস্টাগ্রামের বায়ো থেকে সানিয়ার নাম উড়িয়ে দেওয়া, সবটাই শোয়েবের সঙ্গে সানিয়ার বিয়ে ভাঙ্গার জল্পনা আরও বাড়িয়ে দেয়।

তবে হিন্দুর মেয়ে হয়ে পাকিস্তানি মুসলিমকে বিয়ে করার জন্যে একসময় কম কটাক্ষের মুখে পড়তে হয়নি সানিয়াকে। তাও ১৩ বছর চুটিয়ে সংসার করলেন তাঁরা। কিন্তু আর টিকল না সংসার। দ্বিতীয় বিয়ে করলেন শোয়েব মালিক, আচমাই ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে নিজেই জানালেন এ কথা। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন শোয়েব মালিক। ২০ জানুয়ারী শনিবার শোয়েব মালিক তাদের বিয়ের ছবি শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। যদিও শোয়েব মালিক এবং সানা জাভেদ ডেটিং করছেন বলে অনেকদিন আগে থেকেই গুজব চলছিল এবং পাকিস্তানি ক্রিকেটার গত বছর তার জন্মদিনে পাকিস্তানের অভিনেত্রীকেও শুভেচ্ছা জানিয়ে এই গুঞ্জন আরও উস্কে দেন। শনিবার তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানা জাভেদও। যা কিনা তারকা ক্রিকেটারের ভক্তদেল বিস্মিত করেছে। এদিকে শোয়েব মালিক ২০১০ সালে টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করার আগে আয়েশা সিদ্দিকীকে তালাক দিয়েছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Shoaib Malik (@realshoaibmalik)

বিয়ের পর সানা জাভেদ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতেও তার নাম পরিবর্তন করেছেন। এদিকে সম্প্রতি সানিয়া মির্জার একটি গোপন পোস্টে লিখেছিলেন, “বিয়ে কঠিন। বিবাহবিচ্ছেদ কঠিন। আপনার কঠিন চয়ন করুন। স্থূলতা কঠিন। ফিট থাকা কঠিন। ঋণের মধ্যে থাকা কঠিন। আর্থিকভাবে শৃঙ্খলাবদ্ধ হওয়া কঠিন। যোগাযোগ কঠিন। যোগাযোগ না করা কঠিন। জীবন কখনই সহজ হবে না। এটা সবসময় কঠিন হবে, কিন্তু আমরা আমাদের কঠিন নির্বাচন করেই এগিয়ে যাব।” শোয়েব মালিক এবং সানিয়া মির্জা ২০১০ সালে হায়দ্রাবাদে ঐতিহ্যবাহী মুসলিম রীতিতে বিয়ে করেন, এরপর তাঁদের বিয়ের আরেকটি অনুষ্ঠান পাকিস্তানের শিয়ালকোটে অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে এই দম্পতির প্রথম সন্তান ইজহানের জন্ম হয়। গত বছর দুবাইয়ে সানিয়া মির্জা এবং শোয়েব মালিক তাঁদের ছেলের জন্মদিন একসঙ্গে উদযাপন করে গুজব কিছুটা কমিয়ে দিয়েছিলেন। এমনকি তারা একসঙ্গে ‘মির্জা-মালিক’ টিভি শোও একসঙ্গে হোস্ট করেছিলেন।কিন্তু গত বছরের শেষের দিকে যখন শোয়েব মালিক এবং সানিয়া মির্জা তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের জীবনী পরিবর্তন করেন, এবং সানিয়া শোয়েবের সব ছবি মুছে দেন, তখন থেকেই শুরু হয় আবারও বিচ্ছেদ গুঞ্জন। এবার পুরোপুরি শেষ হল তাঁদের বিবাহিত জীবনে। তৃতীয়বার বিয়ে করলেন শোয়েব মালিক।

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু