শেষ হল ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ এর শুটিং

ষ হল গুপ্তধন সিরিজের তৃতীয় ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। সোনাদা, ঝিনুক ও আবিরের রসায়ন ও সঙ্গে গোয়েন্দা গল্পের রহস্যময় গন্ধ.

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষ হল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত গুপ্তধন সিরিজের তৃতীয় ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। এই ছবিতে আবারও দেখা যাবে  আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহা। সোনা দা, ঝিনুক ও আবিরের রসায়ন ও সঙ্গে গোয়েন্দা গল্পের রহস্যময় গন্ধ সারা ছবি জুড়ে দেখার জন্য দর্শক যে আবারও প্রস্তুতি নিচ্ছেন সেকথা বলাই বাহুল্য।

গুপ্তধন সিরিজের ছবিগুলির সাফল্য নিয়ে সংবাদমাধ্যমের সামনে বলতে গিয়ে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গুপ্তধন সিরিজ কোনও উপন্যাস বা গল্পকে আধার করে হয়নি। এটি একেবারেই একটি স্বয়ংসম্পূর্ণ গল্প। যেখানে চরিত্রগুলি দর্শকদের মনে এক আলাদাই ছাপ ফেলেছে। এছাড়াও এই ছবিতে বাংলার বিভিন্ন অঞ্চল, এখানকার সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসকে তুলে ধরা হয়েছে। কাজেই দর্শক যখন এই ছবি দেখেন স্বাভাবিকভাবেই তা তাঁদের ভালো লাগে। 

শুধুই তাই নয় এই ছবির মাধ্যমে বিশ্ব সিনেমার দরবারে বাংলার চালচিত্রটাও তুলে ধরা হচ্ছে। আমরা সব সময়েই চেষ্টা করি সেই ছবি আমাদের গুপ্তধন সিরিজেরব ছবিগুলির মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে। অন্যদিকে এই ছবিতে সোনাদার চরিত্র নিয়ে বলতে গেলে বলতে হয় সোনাদা এখানে গোয়েন্দা নন, বরং তিনি একজন ইতিহাসের অধ্যাপক। এবং সেই কারণেই নানা প্রান্তে লুকিয়ে থাকা ইতিহাসের সঙ্গে জড়িত বিষয় নিয়ে অসম্ভব আগ্রহ। আর তাই তাঁকে বিভিন্ন নতুন নতুন আবিস্কারে সাহায্য করে। এই চরিত্রটি এমনই যে আট থেকে আশি প্রত্যেকেই তাঁকে পছন্দ করেন। আর তাঁর চরিত্রের এটিই বিশেষত্ব। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে