টানা ৩০ ঘন্টা বিরতিহীন শুটিং, ‘কুমকুম’-এ অভিনয়ের দিনগুলি অত্যন্ত ভয়ানক ছিল: জুহি

২০০০ সালের গোড়ার দিকে, টিভি শোগুলির প্রযোজকরাও জানত না কিভাবে এটি পরিচালনা করতে হবে, কতটা সময় দিতে হবে কলাকুশলীদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: জুহি পারমার, হিন্দি টেলিভিশন মহলের একজন জনপ্রিয় অভিনেত্রী। স্টার প্লাসের আইকনি ‘কুমকুম’ ধারাবাহিকের সুবাদে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন জুহি। এরপর একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও কুমকুম নামেই আজও দর্শকমহলে পরিচিত জুহি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘কুমকুম’ ধারাবাহিকের ভয়ঙ্কর জার্নির কথা তুলে ধরলেন জুহি। ‘ইয়ে মেরি ফ্যামিলি সিজন ২’ অভিনেত্রী বলেন, “‘কুমকুম’ শোয়ে শুটিংয়ের প্রথম দিনগুলি ভয়ানক ছিল আমার কাছে। প্রায়শই ৩০-ঘন্টা অবিরাম কাজ করতে হত। সময়মতো এপিসোড গুলির সরবরাহ করার তীব্র চাপ ছিল। তবে এর জন্যে একেবারেই অনুশোচনা করেন না তিনি। কারণ এই ধারাবাহিকই তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

টিভি টাইমসের সঙ্গে একটি কথোপকথনে, জুহি আরও বলেন যে, “আমাদের দল মজা করে সেটটিকে “মোগাম্বোর ডেন বলে ডাকত। কারণ এখানে ঢুকতে পারলেও বেরোনোর নির্দিষ্ট সময় ছিল না। আমরা ৩০ ঘন্টা বিরতি হীন কাজ করতাম। এমন অনেক দিন হয়েছে, যখন লোকেরা প্যাকআপ করত, চলে যেত, পরের দিন ফিরে আসত, কিন্তু আমার শুটিং শেষ হতনা। মানুষ বদলাত, ইউনিট বদলাত, কিন্তু আমি চব্বিশ ঘন্টা কাজ করেই যেতাম। কোন নির্দিষ্ট সময়সীমা ছিল না, তাই চাপ খুব বেশি ছিল।”

মজার ছলে জুহি এও বলেন, “এখন ভাবি, আমরা তখন কীভাবে অসাধ্য কাজ করলাম।” তিনি আরও বলেন, ‘২০০০ সালের গোড়ার দিকে, টিভি শোগুলির প্রযোজকরাও জানত না কিভাবে এটি পরিচালনা করতে হবে, কতটা সময় দিতে হবে কলাকুশলীদের। তখনকার দিনে টিভি শোয়ে যারা কাজ করেছেন, তাঁরা মানসিকভাবে প্রস্তুত থাকতেন সবসময়। যদি আমরা বেশি শুটিং না করতে পারতাম, তাহলে আমরা ঠিক সময়ে পর্বগুলো সরবরাহ করতে পারতাম না।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে