আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুক্তি পেল বাংলা শর্ট ফিল্ম ‘সরস্বতী’

নিজস্ব প্রতিনিধিঃ সরস্বতী পুজোর শুভ দিনে অ্যাপোলো ২৪৭  নিয়ে এল তাঁদের বাংলা শর্ট ফিল্ম ‘সরস্বতী’। সরস্বতী পুজোর দিন মুক্তি পেল এই ছবি। ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। দেখতে দেখতে সময় এগিয়ে যায়। শরীর মনে বাঁসা বাঁধে বার্ধক্য।

কিন্তু বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিতে সাধ হলেও সংসারের চাপে আর পিছুটানে তা হয়ে ওঠে না। কিন্তু তাই বলে কী নিজের ইচ্ছেপূরণের গল্পে নতুন করে কি শান দেওয়া যায় না? জাগিয়ে তোলা যায় না নিজের মধ্যে ঘুমিয়ে থাকা প্রকৃত ‘আমি’টা কে? এ সব প্রশ্নের উত্তর মিলবে অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত শর্ট ফিল্ম ‘সরস্বতী’ তে।

“সরস্বতী আসলে মূলত এক মহিলার তার ভালোবাসাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প। প্রত্যেকটি মানুষ ছোট থেকে কিছু একটা ভালোবেসে বড় হয় তারপর ধীরে ধীরে সেই বিষয় থেকে হয়তো তাকে বিচ্ছিন্ন হতে হয়, কিন্তু তারপরও সেই ভালোবাসাকে নিয়ে মানুষ যদি বেচেঁও থাকতে পারে তবে সেটাও একটা মানুষের জন্য অনেক কিছু। সেই ভালোবাসা নিয়ে বেঁচে থাকার গল্পই সরস্বতী।” বললেন পরিচালক অনিলাভ চ্যাটার্জি।

এই ছবির গল্প নিয়ে বলতে গিয়ে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বলেছেন, এই ছবির গল্প খুব সহজ এবং সূক্ষ্মভাবে ছবিতে তুলে ধরা হয়েছে। একজন মহিলার জীবনে বার্ধক্য আসা কোনও বিষয় নয়। যদি সে জীবনের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করতে চায় তা তাহলে ‘এজ ইজ জাস্ট আ নাম্বার’। এই নিয়েই তৈরি হয়েছে শর্ট ফিল্মটি। “। এই মুহূর্তে Greymind Flimz-এর YouTube চ্যানেল ও Addatimes-এ এই শর্ট ফিল্মটি স্ট্রিম হচ্ছে। 

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ