‘ইথা’-র শুটিং সেটে আহত, ভেঙেছে পায়ের আঙুল, এখন কেমন আছেন শ্রদ্ধা কাপুর?

সম্প্রতি 'ইথা'-র শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। 'লাবণী' দৃশ্যে নাচতে গিয়ে বাঁ পায়ের আঙুল ভেঙে গিয়েছে অভিনেত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ‘ইথা’-র শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘লাবণী’ দৃশ্যে নাচতে গিয়ে বাঁ পায়ের আঙুল ভেঙে গিয়েছে অভিনেত্রীর। জানা গিয়েছিল, এই নিয়েও শুটিং করেছেন অভিনেত্রী, তাও শুধুমাত্র ক্লোজ দৃশ্যে। কিন্তু তাঁর স্বাস্থ্যের অবস্থা জটিল হয়ে যাওয়ায় শুটিং বন্ধ করে দেওয়া হয়। নির্মাতারা জানিয়েছেন, শ্রদ্ধা কাপুর সম্পূর্ণ সুস্থ না হয়ে যাওয়া পর্যন্ত ‘ইথা’-র শুটিং শুরু হবে না। এই মর্মে সবাই জানতে চান, শ্রদ্ধা এখন কেমন আছেন? এবার ভক্তদের জন্যে নিজের স্বাস্থ্যের বিষয়ে একটি আপডেট দিলেন অভিনেত্রী। তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন এবং শীঘ্রই সেটে ফিরবেন। তবে অভিনেত্রী তাঁর স্বাস্থ্যের আপডেট দেওয়ার সময় নিজের বুদ্ধি এবং রসবোধ প্রদর্শন করেছেন। যা দেখে ভক্তরা আনন্দিত হয়েছেন।

সঙ্গে জানিয়েছেন, “তাঁর পায়ের পেশি ছিঁড়ে গিয়েছে। ঠিক হয়ে যাবে। তবে একটু বিশ্রাম করতে হবে কিন্তু আমি একেবারে ঠিক হয়ে যাব।” পোস্টের সঙ্গে অভিনেত্রী তাঁর প্লাস্টার করা পায়ের একটি ভিডিওটি শেয়ার করেছেন। যেটি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। এবং ভক্তরা তাঁর অসম্ভব ধৈর্যের প্রশংসা করেছেন। জানা যায়, এই মাসের শুরুতে নাসিকের কাছে আউন্ধে ওয়াড়িতে ‘ইথা’ ছবির শুটিং ছিল শ্রদ্ধার। আর সেখানে তিনি লাবণীর দৃশ্যে অভিনয় করছিলেন। ইথা, মুলত কিংবদন্তি লোকনৃত্যশিল্পী ভিঠাবাই নারায়ণগাঁওকরের বায়োপিক। ছবিতে শ্রদ্ধা তাঁর চরিত্রেই অভিনয় করছেন। আর নাচের সময়ে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন অভিনেত্রী এবং বাঁ পায়ের উপর নিজের শরীর ফেলে দেন, তাতেই অভিনেত্রীর আঙুল ভেঙে যায়।

 

এই ছবির জন্যে তিনি তাঁর ১৫ কেজিরও বেশি ওজন বাড়িয়েছেন। তবে দুর্ঘটনার পরেও অভিনেত্রী দিনটি নষ্ট করতে চাননি এবং তিনি ক্লোজ-আপ শুটিং করেছেন। মুম্বই ফিরে আসার পর, দলটি মাধ আইল্যান্ডের একটি সেটে কাজ চালিয়ে যায়, যেখানে তিনি আবেগঘন দৃশ্যের শুটিং করেছিলেন। কিন্তু কয়েক দিন পরে ব্যথা আরও তীব্র হয়ে হলে শুটিং বন্ধ করতে হয়। ‘ইথা’ ছবির মাধ্যমে, শ্রদ্ধা তার কেরিয়ারের সবচেয়ে কঠিন চরিত্রগুলির মধ্যে একটিতে পা রাখতে চলেছেন। এদিকে, শ্রদ্ধা জানিয়েছেন যে, তিনি তার প্রেমিক রাহুল মোদির পরবর্তী ছবিতেও অভিনয় করছেন।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৩

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…