‘ইথা’-তে লাবণী সম্রাজ্ঞী বিঠাবাঈয়ের ভূমিকায় শ্রদ্ধা, কত পারিশ্রমিক নিয়েছেন জানেন?

এই ছবির প্রায় দুই বছর পর লাবণী সম্রাজ্ঞী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবনীচিত্রের মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শ্রদ্ধা কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রদ্ধা কাপুর, বর্তমানে কেরিয়ারের শীর্ষে রয়েছেন। ‘স্ত্রী ২’-এর সফলতা তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে। যদিও তিনি বছরে খুবই কম ছবিতে অভিনয় করেন এবং বেছে বেছে করেন। বর্তমানে তিনি নারী কেন্দ্রিক ছবিতে অভিনয়ের চেষ্টা করছেন। তাঁর কেরিয়ারকে মোটামুটি সব ছবিই বক্সঅফিসে সফল। তাঁর শেষ দুটি ছবি, ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ এবং ‘স্ত্রী ২’, বক্সঅফিসে ব্যাপক হিট হয়েছিল। আয়ের দিক থেকে বহু রেকর্ড ভেঙে ‘স্ত্রী ২’ ২০২৪ সালের সবচেয়ে বড় হিন্দি ছবিতে পরিণত হয়েছিল।

এই ছবির প্রায় দুই বছর পর লাবণী সম্রাজ্ঞী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবনীচিত্রের মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শ্রদ্ধা কাপুর। তাঁর পরবর্তী ছবির নাম ‘ইথা’, যদিও ইতিমধ্যেই ছবির শিরোনাম নিয়ে বলিউডে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিঠাবাঈয়ের পরিবারও এই নিয়ে আপত্তি তুলেছেন। ছবির টিজার ভক্তদের মনে ব্যাপক সাড়া ফেলেছে। ‘ইথা’-তে প্রচুর পরিশ্রম করেছেন শ্রদ্ধা, যা টিজারে দৃশ্যমান। তবে তারকাদের অভিনয়ের থেকেও ভক্তদের কাছে আরও একটি চর্চিত বিষয় হল, তাঁরা কোন ছবিতে কীরকম পারিশ্রমিক পাচ্ছেন! জানেন কী, শ্রদ্ধা ‘ইথা’র জন্যে কত টাকা পারিশ্রমিক পেয়েছেন?

প্রতিবেদন অনুসারে, শ্রদ্ধা ‘স্ত্রী ২’-এর তুলনায় ‘ইথা’-তে তিনগুণ বেশি পারিশ্রমিক পেয়েছেন। ‘স্ত্রী ২’-এর জন্যে নায়িকা প্রায় ৫ কোটির টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। তবে ‘ইথা’-র জন্য তিনি ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, ‘ইথা’ ছবির প্রযোজক দীনেশ ভিজান ছবিতে শ্রদ্ধাকে নিয়ে ব্যাপক আত্মবিশ্বাসী। বিঠাবাই নারায়ণগাঁওকরের বায়োপিকে শ্রদ্ধার অভিনয় সবার জন্যে যুগান্তকারী মুহূর্ত হতে পারে বলে দাবি করেছেন। তাই, তাঁর এত বেশি পারিশ্রমিক পাওয়াটা সম্পূর্ণ যৌক্তিক। এদিকে ‘ইথা’-র শিরোনাম নিয়ে এনসিপি-র চলচ্চিত্র ও সাংস্কৃতিক বিরোধিতা করেছে। তাদের মতে, এই নামটি ‘তামাশা কুইন’-এর অবদানের প্রতি সুবিচার করে না। শিরোনাম বদলানো উচিত। এবার দেখা যাক, নির্মাতারা ছবির নাম বদলায় কিনা!

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে