শ্রদ্ধা কাপুরের ‘এক্স’ অ্যাকাউন্টে রহস্যময় পোস্ট, হ্যাকড হল নাকি? উদ্বিগ্ন ভক্তরা

অভিনেত্রীর এক্স হ্যান্ডেল থেকে যে পোস্টটি করা হয়েছে, সেটি হল, $28 জিজি! যার অর্থ কেউই বুঝতে পারছেনা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তারকাদের সমস্ত আপডেট জানা যায়। অভিনেত্রীরাও তাঁদের সোশ্যাল অ্যাকাউন্টগুলির মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন। মঙ্গলবার রাতে শ্রদ্ধা কাপুরের এক্স হ্যান্ডেলে আচমকাই একটি পোস্ট দেখে চিন্তায় পড়ে গিয়েছেন অভিনেত্রীর ভক্তরা। ধারণা অভিনেত্রীর এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এই নিয়েই এখন তীব্র আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আদৌ কি অভিনেত্রীর এক্স হ্যান্ডেল হ্যাকড হয়েছে? আসলে অভিনেত্রীর এক্স হ্যান্ডেল থেকে যে পোস্টটি করা হয়েছে, সেটি হল, $28 জিজি! যার অর্থ কেউই বুঝতে পারছে না। সেই কারণেই ভক্তদের ধারণা অভিনেত্রীর এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে।

যদিও এই বিষয়ে অভিনেত্রী বা তাঁর টিম এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। যতক্ষন না শ্রদ্ধা কাপুরের তরফ থেকে কোনও মন্তব্য আসছে, ততক্ষণ এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়। আসলে তারকাদের নানারকম আপডেট জানতে সবসময় মুখিয়ে থাকেন ভক্তরা। যে কারণে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতেও নজর রাখেন ভক্ত। কিন্তু আচমকাই তাঁদের সমাজমাধ্যম থেকে ভুলভাল পোস্ট আসতে শুরু করলে ভক্তরা অস্বস্তিতে পড়েন। সেই কারণেই তারকারা গুরুত্বপূর্ণ বিষয়ে জানান দিয়ে ভক্তদের সতর্ক করে থাকেন। কিন্তু শ্রদ্ধা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আপডেট দেননি। কিন্তু তিনি সোশ্যাল মিডিয়ায় সবসময় সক্রিয় থাকেন। ইনস্টাগ্রামে নিজের জীবনের নানা সুন্দর মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তাই ভক্তরা চিন্তায় পড়েছেন। ব্যবহারকারীরা নানারকম প্রশ্ন করতে শুরু করেছেন।

 

রহস্যজনক পোস্টটি দেখে একজন ব্যবহারকারী লিখেছেন, এই পোস্টটি কি শ্রদ্ধা করেছেন, নাকি তাঁর অ্যাকাউন্ট হ্যাকড করা হয়েছে? অনেকেই নানারকম প্রশ্ন করেছেন। শ্রদ্ধার এক্স (Twitter) অ্যাকাউন্টের ১.৪১ কোটি ফলোযার রয়েছে। এছাড়াও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বলিউডের একাধিক তারকার থেকে বেশি ফলোয়ার রয়েছে শ্রদ্ধার। তাঁকে শেষবার ‘স্ত্রী 2’ ছবিতে দেখা গিয়েছে। ছবিটি বিশ্বব্যাপী ৮০০ কোটি টাকা কামিয়েছিল। ছবিতে তিনি রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন। এদিকে শ্রদ্ধার টুইটার অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া রহস্যময় পোস্টটি (ইজি$28 জিজি!) এখনও পর্যন্ত ২ লাখের বেশি লাইক পেয়েছে। যদিও অভিনেত্রী এই ধরনের অদ্ভূত পোস্ট আগেও করেছিলেন। গত বছর রতন টাটার মৃত্যুর সময়ে এরকম পোস্ট করেছিলেন অভিনেত্রী। বর্তমানে চিত্রনাট্যকর রাহুল মোদির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক লাইমলাইটে রয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক