‘প্রতিদিন ভিডিও কলে আমাকে দেখতেই হবে মায়ের’, হবু শাশুড়ির প্রশংসায় শ্বেতা

রুবেলের মা অভিনেত্রীকে ‘সোনাই’ বলে ডাকে। খুব ভালোবাসেন। ভিডিও কলে রোজ দেখতে হবেই হবু বউমাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেব-মিঠুন অভিনীত ‘প্রজাপতি’-র মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য। মুক্তির পর থেকেই এই ছবি ঘিরে একাধিক বিতর্ক জড়িয়েছে দেব। যদিও দেব-এর প্রকৃত আস্থা ছিল, প্রজাপতি বক্স অফিসে জিতবেই। ভরসা অনুযায়ী, প্রজাপতি এখন গোটা রাজ্যে উড়ছে, একেবারে দাপটের সহিত। প্রথম ছবিতেই একেবারে বাজিমাত শ্বেতার অভিনয়, বাপ-ছেলের অভিনয়ের পাশাপাশি শ্বেতার অভিনয়ও নজর কেড়েছে সকলের। ছবিতে সুপারস্টার দেব-এর নায়িকা তিনি। আপাতত প্রজাপতির সাফল্যে সপ্তম সাগরে ভাসছেন তিনি। তবে অভিনেত্রীর পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও নেটিজেনদের দখলদারির শেষ নেই। অনেকদিন ধরেই গুঞ্জন অভিনেত্রী চুটিয়ে প্রেম করছেন, সহ অভিনেতা রুবেল দাসের সঙ্গে।

শুধু প্রেম নয়, তাঁরা কি এবার বিয়ের কথা ভাবছেন? না ‘এখনই বিয়ে করতে’ চান না শ্বেতা, আপাতত প্ল্যান ‘চুটিয়ে প্রেম করার’। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রুবেলের সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক কথাই জানালেন শ্বেতা। তাঁর কথায়, আসলে তাঁদের দুজনের পরিবার থেকেই ঘটকালিটা হয়। কারণ তাঁরা ঠিক করতে পারছিলেন না যে, রুবেলের বাড়ি থেকে অভিনেত্রীকে পছন্দত কিনা, কিন্তু শ্বেতার বাড়ি থেকেও রুবেলকে পছন্দ এবং রুবেলের বাড়ি থেকেও শ্বেতাকে পছন্দ। এর আগে ৯ বছরের সম্পর্কে ছিলেন শ্বেতা, তা ভুলে রুবেলের সঙ্গে প্রেমের সিদ্ধান্ত খুব সহজ ছিল না শ্বেতার পক্ষে। এই বিষয়ে তিনি বললেন, ‘সোশ্যাল মিডিয়ায় এই ৯ বছরের সম্পর্ক নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট দেখেছি। দেখো প্রত্যেকের জীবনে ভালো থাকার অধিকার আছে। মা-বাবাকে ভালো রাখার ব্যাপার আছে। আর এইসব মাথায় রেখেই নতুনভাবে জীবন শুরু করার তাগিদ বলতে পারো।’

শ্বেতার কথায়, রুবেল আগে তাঁর খুব ভালো বন্ধু। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। শ্বেতার কথায়, ‘ও আমার বন্ধু। ও আমার সবটা জানে। আমার অতীত। আমার ক্ষণিকের কোনও মুহূর্তের ভুল। ভালো-মন্দ সব জানে। এমনকী ওরটাও আমি জানি। আর এই কারণে একে-অপরকে মানতে অনেক সুবিধে হয়েছে।’ রুবেলের মা অভিনেত্রীকে ‘সোনাই’ বলে ডাকে। খুব ভালোবাসেন। ভিডিও কলে রোজ দেখতে হবেই হবু বউমাকে। আপাতত শ্বেতা এখন ব্যস্ত তাঁর সিরিয়াল ‘সোহাগ জল’ নিয়ে। আর রুবেলকে দেখা যাচ্ছে ‘নিম ফুলের মধু’-তে পল্লবী শর্মার সঙ্গে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের