জলদি বিয়ের পিঁড়িতে বসছেন চর্চিত জুটি শ্বেতা-রুবেল, ভ্যালেন্টাইন্স ডে-তে কী প্ল্যান

আগেরবার ভ্যালেন্টাইন্সডে-র দিন একসঙ্গে চকোলেট, গোলাপ, টেডি সব দিয়েছিলাম। এবার কতটা কী হবে জানা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপাতত বলিউডের পাশাপাশি টলিউডেও বিয়ের মরসুম। দিন কয়েক আগেই গাঁটছড়া বাঁধলেন, অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় এবং বাহামণি সুদীপ্তা চক্রবর্তী। তাঁদের বিয়ের ছবি এখনও সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে। এদিকে নেটপাড়া এখন মেতেছে বলিউডের পাওয়ার জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানির বিয়ে নিয়ে। ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমির সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বেঁধেছেন জনপ্রিয় জুটি। সুতরাং নেটপাড়া থেকে বলিপাড়া সর্বত্র বিয়ের মরশুম। তার মধ্যে চলছে প্রেমের মাস।

ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইনস ডে-রব। ৭ ফেব্রুয়ারি থেকেই ভ্যালেন্টাইনস উইক শুরু হয়ে যায়, যা গিয়ে শেষ হয় ১৪ ফেব্রুয়ারি। আপাতত টলিপাড়ায় একঝাঁক নতুন জুটির বিয়ের অপেক্ষা করছেন গোটা বাংলা। সেই তালিকাতেই রয়েছেন টলিপাড়ার নতুন জুটি শ্বেতা ভট্টাচার্য আর রুবেল দাস। দুজনেই দীর্ঘকালীন সম্পর্ক ভেঙে মাস কয়েক হল নতুন সম্পর্কে জড়িয়েছেন। খবর, খুব শীঘ্রই চারহাত এক হবে তাঁদের। সম্মতিও রয়েছে দুই পরিবারের। শ্বেতা কে চোখে হারায় রুবেলের মাম্মি। এ বছর তাঁদের দ্বিতীয় ভ্যালেন্টাইন্স ডে? শ্বেতাকে কী উপহার দেবেন রুবেল? ‘যমুনা ঢাকি’ সেট থেকেই প্রেম তাঁদের। যদিও দুজনেই এখন আলাদা আলাদা কাজে প্রতিশ্রুতিবদ্ধ। রুবেলকে দেখা যাচ্ছে নিম ফুলের মধু-তে। আর শ্বেতা ব্যস্ত ‘সোহাগ জল’ নিয়ে। শ্বেতাকে কী উপহার দেবেন রুবেল? শ্বেতার কথায়, ‘আগেরবার ভ্যালেন্টাইন্সডে-র দিন একসঙ্গে চকোলেট, গোলাপ, টেডি সব দিয়েছিলাম। এবার কতটা কী হবে জানা নেই। অন্যপ্রান্তে রবেলের কথায়, প্রতিনিয়ত উপহার দিতেই থাকেন তিনি ভালোবাসার মানুষকে। ইচ্ছে হল ফুল নিয়ে চলে গেলেন বা চকোলেট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছিলেন, তাঁদের দুজনের ঘটকালিটা পরিবারের তরফ থেকেই হয়েছিল। রুবেলের সঙ্গে মনের মিল প্রসঙ্গে শ্বেতা জানিয়েছিলেন, ‘ও আমার বন্ধু। ও আমার সবটা জানে। আমার অতীত। আমার ক্ষণিকের কোনও মুহূর্তের ভুল। ভালো-মন্দ সব জানে। ওরটাও আমি জানি। তাই একে-অপরকে মানতে অনেক সুবিধে হয়েছে। আমি এমন একজনকেই জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলাম যার কাছে আমি স্বচ্ছ থাকতে পারব। রুবেল বলে কম, শোনে বেশি। আমাদের মধ্যে বিশ্বাস আছে। ভরসা আছে। সম্মান আছে।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের