চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসুস্থ অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরেই রুপোলি পর্দা থেকে দূরে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। এককালে দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও একেবারে দাপিয়ে বেরিয়েছেন এই অভিনেত্রী। মুলত তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারহিট নায়িকা। বলিউডেও তাঁর প্রভাব আকাশছোঁয়া। রনবীর থেকে শাহিদ কাপুর, বরুন ধাওয়ান, অজয় দেবগন-সহ একাধিক সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসনীয়। যেমন সৌন্দর্যে তিনি অপরূপা, তেমনি তাঁর মারকাটারি ফিগারে মুগ্ধ অনুরাগী রা। তাঁকে শেষবার পর্দায় দেখা যায়, পাগলাপান্তি চলচ্চিত্রে। এরপর আর তাঁকে রুপোলি পর্দায় দেখা যায়নি। জানা গিয়েছে, তিনি বিরতিতে রয়েছেন। অন্যদিকে গতবছরেই জানা যায়, অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাইকে মন দিয়েছেন ইলিয়ানা। তাঁদের একসঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। তবে এই মুহূর্তে নায়িকা অসুস্থ। হাসপাতালে ভর্তি।

এদিন ‘বরফি’ অভিনেত্রী ইলিয়ানা নিজেই সোশ্যাল মিডিয়ায় গিয়ে তাঁর স্বাস্থ্যের আপডেট দিয়েছেন। অভিনেত্রীকে দেখা যাচ্ছে, তাঁর শিরায় IV তরল ইনজেকশন দেওয়া, সেই অবস্থাতেই হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, তাঁকে তিন ব্যাগ আরও IV তরল গ্রহণ করতে হবে, যা ডিহাইড্রেশন প্রতিরোধ করতে বিশেষভাবে তৈরি তরল পদার্থ। অভিনেত্রী চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, “আমার স্বাস্থ্য সম্পর্কে আমাকে মেসেজ করার জন্য সবাইকে ধন্যবাদ, আমার জন্যে আপনাদের উদ্বেগ দেখে আমি সত্যই আপ্লুত। সবার ভালবাসার প্রশংসা করি। তবে আমি আশ্বস্ত করছি যে, আমি এখন পুরোপুরি সুস্থ।

সঠিক সময়ে কিছু ভালো চিকিৎসা দেওয়ার জন্যে আমার চিকিৎসকদের ধন্যবাদ।” এর আগে ২০১৭ সালে ইলিয়ানা প্রকাশ করেছিলেন যে, তিনি বডি ডিসমরফিক ডিসঅর্ডারে ভুগছেন। যে কারণে তিনি একবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। এই রোগ প্রসঙ্গে অভিনেত্রী জানান, “বডি ডিসমরফিয়া তে একটাই সমস্যা। আপনি যে আকারেরই হোন না কেন, আপনি সর্বদা নিজের দোষ খুঁজে বেরোবেন।” গত বছর, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে নায়িকা তাঁর সম্পর্কের শিলমোহর দেন। প্রেমিকের সঙ্গে মালদ্বীপে ক্যাটরিনার জন্মদিন সেলিব্রেট করতে দেখা যায় ইলিয়ানাকেও। অভিষেক বচ্চনের বিপরীতে ‘দ্য বিগ বুল’-এ শেষ দেখা গিয়েছে ইলিয়ানাকে। তাঁর পরবর্তী ছবি ‘আনফেয়ার অ্যান্ড লাভলি’। যেখানে তিনি রণদীপ হুদার বিপরীতে অভিনয় করছেন।

Published by:

Share Link:

More Releted News:

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ