সাংবাদিক বৈঠক থেকে রেগেমেগে বেরিয়ে গেলেন সিদ্ধার্থ, হঠা‍ৎ কী ঘটল?

এবার কন্নড়পন্থী সংগঠনের সদস্যদের সেই বিক্ষোভের মুখ পড়লেন খোদ অভিনেতা সিদ্ধার্থ।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার রাজনৈতিক কোন্দলে পড়ে সাংবাদিক সম্মেলন থেকে বেরিয়ে গেলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। দুদিন ধরে বেঙ্গালুরু এবং তামিলনাড়ু রাজ্যে চলছে বনধ। আর বনধ চলাকালীন নিরাপত্তাকর্মীর খাবারে মৃত ইঁদুর পাওয়া যাওয়ায় বিরোধী দল আরও বিক্ষোভ দেখান। এবার কন্নড়পন্থী সংগঠনের সদস্যদের সেই বিক্ষোভের মুখ পড়লেন খোদ অভিনেতা সিদ্ধার্থ। বৃহস্পতিবার অভিনেতা তাঁর আসন্ন চলচ্চিত্র ‘চিতা’-র প্রচারে বেঙ্গালুরুতে যান, যাকে কন্নড় ভাষায় চিতাকে ‘চিক্কু’ বলা হয়। সিদ্ধার্থের ইভেন্টে সাংবাদিক সম্মেলন শুরু 

হওয়ার আগেই, রীতিমতো তাণ্ডব বেধে যায়। কন্নড়পন্থী সংগঠনের কয়েকজন সদস্য ইভেন্টে ঢুকে রীতিমতো হুজ্জতি শুরু করেন, এবং উচ্চস্বরে আয়োজকদের অনুষ্ঠানটি বন্ধ করতে বলে। সিদ্ধার্থ শ্রোতাদের সম্বোধন করা শুরু করলেও অভিনেতাকে বাধা দেন তাঁরা। ঘটনার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে স্পষ্ট, অভিনেতা তাঁদের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা শোনে না, অভিনেতা শেষমেশ সাংবাদিক সম্মেলন থেকে বেরিয়ে যান। ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজনৈতিক কোন্দল অভিনেতাকেও ছাড়ল না। সেই সময় হট্টগোল শুরু করার পর অভিনেতা সাংবাদিক সম্মেলন থেকে বেরিয়ে যান। এমনকি তাঁরা অভিনেতাকে কথা বলতে বাধা দেয় এবং তাঁকে সভাটি পুরোপুরি ছেড়ে যেতে বাধ্য করে। আসলে তামিলনাড়ুতে কয়েকদিন ধরেই কাবেরী নদীকে ঘিরে তুমুল আন্দোলন চলছে। তার ফলে বেঙ্গালুরুর বিভিন্ন জেলায় বনধ ডাকা হয়েছে। এদিন কন্নড়পন্থীরা ইভেন্টে ঢুকে হট্টগোল তৈরি করে, এবং ইভেন্ট চলাকালীন সিদ্ধার্থকে কাবেরী আন্দোলনের প্রতি তাঁর সমর্থন দেখাতে বলে। এরপর অভিনেতা এই ঝামেলায় ঢুকতে রাজি না হওয়ায় তিনি হাত জোড় করে উঠে দর্শকদের ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে যান। 

প্রসঙ্গত, মঙ্গলবার কাবেরী ওয়াটার রেগুলেটরি কমিটি (CWRC) কর্ণাটক সরকারকে ২৮ সেপ্টেম্বর থেকে আগামী ১৮ দিনের জন্য তামিলনাড়ুতে ৩,০০০ কিউসেক (কিউবিক ফুট প্রতি সেকেন্ড) কাবেরী জল ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে। কর্ণাটকের ক্ষমতাসীন কংগ্রেস এখন কাবেরী প্যানেলের আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে কয়েক দশকের পুরনো তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে সৃষ্ট কাবেরী জলের বিরোধ আবারও শিরোনামে এসেছে এবং উভয় রাজ্যের কৃষকরা নদীর জলের “ন্যায্য ভাগ” দাবিতে রাস্তায় নেমেছে। এর ফলে বেঙ্গালুরুতে কন্নড়পন্থী সংগঠনের ডাকা বনধে স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আগামীকাল, ২৯ সেপ্টেম্বর কর্ণাটকও বনধ থাকবে।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল