“এত কাণ্ডের পরেও সুশান্তকে ভালবেসে কোনও অনুশোচনা নেই আমার”: রিয়া চক্রবর্তী

Share:

নিজস্ব প্রতিনিধি: রেহাই পেলেন না রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং শৌভিক চক্রবর্তী (Showik Chakraborty)। ২০২০ সালের জুন মাসে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর তাঁর প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী একটি মাদক মামলার দীর্ঘ তদন্তের অংশ হয়েছিলেন। এমনকী এই অভিযোগে নায়িকা একমাস হাজতবাস করে জামিনে ছাড়া পেয়েছিলেন। এখনও ক্লিনচিট মেলেনি তাঁর। তার মধ্যেই গতকাল অর্থাৎ বুধবার NCB অভিনেত্রী এবং তাঁর ভাই শৌভিকের বিরুদ্ধে খসড়া চার্জশিট পেশ করেছেন আদালতে। আদালতে উপস্থিত ছিলেন, রিয়া এবং তাঁর ভাইও। আর এই তদন্তের শুরুতেই রিয়া বলেছিলেন যে, সুশান্তের সঙ্গে প্রেম হওয়ার জন্যই তাঁকে আজ শাস্তি পেতে হচ্ছে। সুশান্ত মৃত্যুর দুই মাস পরেই প্রয়াত অভিনেতার বিরুদ্ধে তাঁকে নিন্দার মুখে পড়তে হয়েছিল। এত কিছুর পরেও তিনি অভিনেতাকে ভালবাসার জন্যে কোনও অনুশোচনা করেন না।

এই প্রসঙ্গে গতকালই মুম্বই সাংবাদিক সাক্ষাৎকারে জানিয়েছেন, “অভিনেতাকে ভালবাসা এখন মোস্ট ওয়ান্টেড অপরাধ হয়ে দাঁড়িয়েছে আমার জন্যে।” এদিন রিয়া সাংবাদিকদের সাক্ষাৎকারের আরেকটি অংশে তাঁর বিরুদ্ধে হওয়া সুষ্ঠু বিচারের আবেদন করেছেন। কেন তাঁকে নিয়ে এমন অভিযোগ, এই প্রসঙ্গে রিয়া বলেন, “এই অভিযোগে আমি বিধ্বস্ত হয়ে যাচ্ছি। কেউ কেউ আমাকে বিষকন্যা বলেও অভিহিত করছেন আবার কেউ বলছেন, আমি নাকি কালো জাদু করি, কেন এই কথা শুনতে হবে আমাকে? শুধু আমার অপরাধ আমি সুশান্তকে ভালোবেসে ছিলাম বলে। আমি মানসিক দিক দিয়ে প্রচন্ড ভেঙে পড়েছি কিন্তু আমি লড়াই চালিয়ে যাব। এত কিছুর পরেও, আমি কখনই তাঁকে ভালবেসে অনুশোচনা করতে পারি না।”

প্রসঙ্গত, ২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্তের দেহ। সেই মামলার তদন্ত করছে সিবিআই। পাশাপাশি তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি) এবং এনসিবিও। নায়কের মৃত্যুর পরে মাদক যোগে সুশান্তের বান্ধবী রিয়াকে গ্রেফতার করে এনসিবি। এমনকী মাদক কেনাবেচার অভিযোগে একাধিক রিয়া এবং তাঁর ভাই সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁরাও বর্তমানে জামিনে রয়েছেন।

এদিকে গতকালই সরকারি পক্ষের আইনজীবী অতুল দেশপাণ্ডে জানিয়েছেন, এই খসড়াতে রিয়া এবং তাঁর ভাইসহ মোট ৩৩ জনের নাম রয়েছে। তাঁদের সকলের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য তথ্য প্রমাণ পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বুধবার মুম্বইয়ের বিশেষ আদালতে সরকার পক্ষের আইনজীবী রিয়া এবং শৌভিক চক্রবর্তীর বিরুদ্ধে মাদক সেবন এবং সুশান্তের জন্য মাদক কেনার অভিযোগে চার্জ গঠনের আবেদন জানান। কিন্তু সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত চার্জ গঠন করতে পারবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ১২ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’