নিজের বাড়ি থেকে উদ্ধার ‘রিভলভার রানি’ ছবির অভিনেত্রীর ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: নিজের বাড়ি থেকে উদ্ধার হল অভিনেত্রী-গায়িকা মল্লিকা রাজপুতের ঝুলন্ত দেহ। মঙ্গলবার উত্তর প্রদেশের সুলতানপুরে বাড়ি থেকে ৩৫ বছর বয়সী অভিনেত্রী সঙ্গীত শিল্পীর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণ অভিনেত্রী-গায়িকার অকাল প্রয়াণের খবরে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে।  

সঙ্গীতশিল্পী এবং অভিনেত্রী হিসাবে কাজ করার পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছিলেন মল্লিকা রাজপুত। বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর বিজেপি যোগের সুবাদে বলিউডের বিতর্কিত হিন্দুত্ববাদী অভিনেত্রী তথা মোদি ভক্ত কঙ্গনা রানাউতের সঙ্গে পরিচয় ঘটে তাঁর। কঙ্গনার সুপারফ্লপ ছবি ‘রিভলভার রানি’ ছবিতে অভিনয়ের সুযোগও পান। পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজ এবং ধারাবাহিকেও নিয়মিত করছিলেন তিনি। তাছাড়া মল্লিকার ‘ইয়ারা তুঝে’ অ্যালবামটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। যদিও ইদানিং বিজেপির রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অভিনেত্রী গায়িকা।

সংবাদমাধ্যমকে নিহত অভিনেত্রীর মা জানিয়েছেন, পেশাগত কারণে মুম্বইতে আস্তানা গেড়েছিলেন মল্লিকা ওরফে বিজয়লক্ষ্মী। পাঁচ বছর আগে প্রদীপ শিন্দে নামে এক তরুণকে বিয়ে করে সংসার পেতেছিলেন। যদিও দুজনের দাম্পত্য জীবন তেমন সুখের হয়নি। প্রায়শই কলহে জড়িয়ে পড়তেন দুজনে। ইদানিং উত্তরপ্রদেশের সুলতানপুরের কোতোয়ালি থানার সীতাকুণ্ডে পৈত্রিক বাড়িতে থাকছিলেন। সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজের ঘরে শুতে চলে যান মল্লিকা। এদিন সকালে বারবার ধাক্কা দেয়ার পরও দরজা খোলেননি তিনি। জানলা দিয়ে ঘরের ভিতরে উঁকি দিয়ে দেখতে পান, তাঁর মেয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন।

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ