Loading live market data...
Loading active stocks...
Connecting...

হারিয়ে গেল ‘পিয়া রে’ গানের নায়ক-গায়ক, কয়েক মাসের ব্যবধানে মৃত্যু রাহুল-জুবিনের

জানা গিয়েছে, দিঘায় তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়েছেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া! প্রয়াত সিনেমা-সিরিয়ালের অন্যতম প্রতিভাবান ব্যক্তিত্ব রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দিঘায় তালসারিতে শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে গিয়েছেন অভিনেতা। আবার কেউ বলছেন, রবিবার (২৯ মার্চ) শুটিং সেরে বোটে চেপে ঘুরতে বেড়িয়েছিলেন তিনি, মাঝ সমুদ্রে পড়ে তিনি তলিয়ে যান। আবার কেউ বলছেন সমুদ্রে স্নান করতে গিয়ে ডুবে মারা গিয়েছেন তিনি। তাঁকে ডুবতে দেখে টেকনিশিয়ানরা ধরাধরি করে তোলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

তালসারি থানার পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যান, চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে অভিনেতার পরিবারের তরফে এখনও কিছু জানানো হয়নি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪৩ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। বর্তমানে স্টার জলসার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। সেই ধারাবাহিকের শুটিংয়েই তালসারি গিয়েছিলেন অভিনেতা। সমুদ্রে স্নান করতে গিয়েই তিনি প্রয়াত হয়েছেন। ছোটপর্দা থেকে অভিনয়ে উত্থান রাহুলের। তবে রাজ চক্রবর্তীর ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ চলচ্চিত্রে বিগ ব্রেক পান তিনি। সেই ছবির বিখ্যাত গান ছিল ‘পিয়া রে পিয়া রে’। যা আজও ভক্তদের হৃদয়ে গাঁথা। গানটি গেয়েছিলেন অসমীয়া গায়ক জুবিন গর্গ। দুর্ভাগ্যবশত তিনিও গত বছর সিঙ্গাপুরে জলে ডুবে মারা যান। একই ছবির নায়কেরও একই হাল হল। বাংলা বিনোদন জগত থেকে চিরদিনের মতো হারিয়ে গেলেন রাহুল ওরফে অভিনেতা রাহুল।

রবিবাসরীয় সন্ধেতে এ খবর নাড়া দিল গোটা বাংলাকে। চলচ্চিত্র এবং নাট্যজগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাহুল। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে স্টুডিও পাড়া থেকে নাট্য জগতে। ১৯৮৩ সালের ১৬ অক্টোবর এক নাট্য পরিবারে জন্মগ্রহণ করেন রাহুল। বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের থিয়েটার দল ‘বিজয়গড় আত্মপ্রকাশ’-এর হাত ধরে মাত্র তিন বছর বয়সে ‘রাজদর্শন’ নাটকে প্রথম মঞ্চে পা রাখেন তিনি। তিনি দীর্ঘ কেরিয়ারে প্রায় ৪৫০টিরও বেশি স্টেজ শো করেছেন। সিনেমায় আসার আগে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলা’-তে অভিনয়ের মাধ্যমে অভিনয় দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। তবে তাঁর কেরিয়ার মোড় ঘুরে যায় ‘চিরদিনি তুমি যে আমার’ ছবির মাধ্যমে। যেখানে তিনি তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনয় করেছিলেন।এই ছবিটি রাতারাতি তাঁকে খ্যাত করে তোলে।এরপর জ্যাকপট, ‘লভ সার্কাস’, ‘শোনো মন বলি তোমায়’, ‘পতি পরমেশ্বর’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেন তিনি। দেশের মাটি-সহ একাধিক ধারাবাহিকে কাজ করে টেলি পর্দায় জায়গা বানান। একের পর এক সিরিজেও অভিনয় করেছেন রাহুল।

চিরদিনই তুমি যে আমার ছবির সময়ই সহ অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর প্রেম হয়। তাঁদের বিয়ে হয়। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদের খবরে মন ভেঙেছিল অনুরাগীদের। কিন্তু ২০২৩ সালে সমস্ত তিক্ততা ভুলে ছেলের কথা ভেবে আবারও এক হন তাঁরা। রাহুলের অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে তাঁর সহ অভিনেত্রী। 

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?