এই মুহূর্তে

হাসপাতাল থেকে ছুটি পেলেন নচিকেতা, বাড়ি ফিরলেন গায়ক

নিজস্ব  প্রতিনিধি:  হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নচিকেতা চক্রবর্তী।  আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়ক  । শনিবারই তড়িঘড়ি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। তাঁকে দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সুস্থ হওয়ার পর গায়ককে শুক্রবার ছুটি দেওয়া হল।

ফেসবুকে চিকিৎসকদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন গায়ক। যার ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে খাঁচা ভেঙে…’  হৃদযন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাঁর বুকে বসানো হয়েছে ২টি স্টেন্ট।  জানা যায়, কয়েকদিন ধরে টানা অনুষ্ঠান করছিলেন নচিকেতা। শরীরের ওপর ধকল ছিল। শনিবার রাতে বুকে অস্বস্তি বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায়   বুকে দুটি সেন্ট বসানো হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণেই ছিল তাঁর। কিন্তু বিগত কয়েক দিনে কাজের চাপ নিতে পারছিলেন না তিনি। শনিবারে অসুস্থ হয়ে পড়েন। তবে এখন একেবারেই ফিট রয়েছেন। তবে তাঁকে কড়া নিয়মের মধ্যে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন: ওয়ার্ল্ড ট্যুরের মঞ্চে আবেগঘন মূহুর্ত, ছেলেদের সঙ্গে প্রথমবার জনসমক্ষে গান গাইলেন শাকিরা

অসুস্থ গায়ক নচিকেতাকে দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে ফিরেই মঙ্গলবার গায়ককে দেখতে গিয়েছিলেন তিনি। হাসপাতালে গায়কের শারীরিক অবস্থার খোঁজ  নেন মুখ্যমন্ত্রী। বেশকিছুক্ষণ গায়কের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। গায়ককে নিজের ‘ভাই’ বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী।  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নচিকেতার সুসম্পর্কের কথা কারও অজানা নয়। একাধিক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় গায়ককে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সখেরবাজার শিবকালী মন্দিরে দুঃসাহসিক চুরি, লুট প্রণামির বাক্স, সোনার জিভ

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

লন্ডনের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন বিরাট-অনুষ্কার, বিদেশেই পাকাপাকি থাকবেন?

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

‘অস্কার কি শুধু পুরুষদের জন্য?’ মহিলা পরিচালকদের হয়ে গর্জে উঠলেন হলিউড ডিভা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ