এই মুহূর্তে

ওয়ার্ল্ড ট্যুরের মঞ্চে আবেগঘন মূহুর্ত, ছেলেদের সঙ্গে প্রথমবার জনসমক্ষে গান গাইলেন শাকিরা

নিজস্ব প্রতিনিধি: মায়ের সঙ্গে লাইভ পারফরমেন্স দিয়ে অবাক করলেন বিশ্বখ্যাত পপ গায়িকা শাকিরার দুই ছেলে মিলান এবং সাশা। ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ওয়ার্ল্ড ট্যুরে ভক্তদের দারুণ উপহার দিলেন শাকিরা। বর্তমানে World Tour-এ আছেন শাকিরা। সম্প্রতি আর্জেন্টিনায় ছিল তাঁর লাইভ পারফরমেন্স। সেখানে ই শাকিরার দুই ছেলে গায়িকা সঙ্গে যোগ দেন। যা মুহূর্তেই ভক্তদের অবাক করে দিয়েছিল। ছেলেদের উপস্থিতি আবেগঘন করে দিয়েছিল শাকিরাকেও। তিনি আনন্দে কেঁদে ফেলেন। তাৎক্ষণিকভাবে সেই মুহূর্তটি স্টেডিয়ামের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল।

সেই সময়ে ৪৮ বছর বয়সী এই গায়িকা মঞ্চে তাঁর ২০২৩ সালের ট্র্যাক ‘অ্যাক্রোস্টিকো’ পরিবেশন করেছিলেন। এই ট্র্যাকে গায়িকার ছেলেদেরও কণ্ঠ রয়েছে। তাই শাকিরা যখন মঞ্চের মধ্যে গানটি গাইতে শুরু করেন, তখনই পপ গায়িকার ১২ বছর বয়সী ছেলে মিলান এবং ১০ বছর বয়সী সাশা নীল রঙের স্যুট পরে মঞ্চে আসেন। এবং মায়ের সঙ্গে কন্ঠ মেলাতে শুরু করেন। যা দেখে দর্শকরা রীতিমতো উল্লাসে ফেটে পড়ে। আর ছেলেদের দেখে মেটালিক কর্সেট টপ এবং প্লিটেড ডিটেইলিং-সহ একটি বেবি-ব্লু পোশাক পরা শাকিরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। পারফর্মেন্সের পরে, মিলান তাঁর মায়ের গালে চুমু খান। সাশাও উৎসাহের সঙ্গে জনতার দিকে হাত নাড়েন।

 

এই মুহূর্তগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানিয়ে রাখি, শাকিরা প্রথমবার তাঁর ছেলেদের জনসমক্ষে আনলেন। এবং তাঁদের দিয়ে পারফরম্যান্স করালেন। ‘অ্যাক্রোস্টিকো’ গানটি শাকিরার সন্তানদের উৎসর্গ করেছেন। এই গানটি শাকিরার নিজেরই রচনিত। ২০২২ সালের জুন মাসে বার্সেলোনার প্রাক্তন ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর, গানটি তিনি লিখেছিলেন। ভক্তরা প্রায়শই এটিকে সাম্প্রতিক বছরগুলিতে শাকিরার সবচেয়ে ব্যক্তিগত কাজগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করেছেন। শাকিরার এই সফরটি সর্বোচ্চ আয়কারী একটি সফর। ফেব্রুয়ারিতে তাঁর ট্যুর শেষ হবে, তিনি এই সফরে ৮২টি চিত্তাকর্ষক শো পরিবেশন করবেন বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মা সরস্বতী লুকিয়ে শুনছেন অরিজিৎয়ের গান, থিম-মণ্ডপে উপচে পড়া ভিড়, জানুন কোথায়

মুম্বইতে অনুরাগ বসুর সরস্বতী পুজোয় চাঁদের হাট, একসঙ্গে হাজির হলেন সারা-আদিত্য-কার্তিক

ভারতের বুকেই ‘পাকিস্তান’! জানেন ‘বর্ডার ২’-এর হাই-ভোল্টেজ যুদ্ধের শুটিং কোথায় হয়েছে?

হিরণের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, হতে পারে ৭ বছরের জেল ও মোটা টাকা জরিমানা

বাংলা ছেড়ে মুম্বইয়ের বাসিন্দা, এবার বিয়ের পিঁড়িতে অদ্রিজা, পাত্র কে?

স্মৃতির বন্ধুর ৪০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন পলাশ? প্রতারণার অভিযোগে বিপাকে গায়ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ