অবশেষে লড়াই শেষ! ‘অবণীত’ বিতর্কে রাহুলকে আনব্লক করলেন বিরাট কোহলি

বিরাট তাঁকে আনব্লক করার পর কেমন অনুভূতি তাঁর? তখন রাহুল বলেন, 'ওই ইস্যুতে আপাতত যুদ্ধবিরতি করা হয়েছে।' আর রাহুলের সঙ্গে বিরাটের কোলাহল শেষ হওয়াতে খুশি হয়েছেন ভক্তরাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে শেষ হল বিরাট কোহলি এবং গায়ক রাহুল বৈদ্যর চলমান দ্বন্দ্ব। সোশ্যাল মিডিয়া থেকে গায়ককে আনব্লক করলেন বিরাট কোহলি। গায়ক রাহুল বৈদ্য নিজেই দিলেন সুখবরটি। সঙ্গে আনন্দ প্রকাশ করলেন গায়ক। টেলিভিশন অভিনেত্রী অবনীত কৌরের একটি ছবিতে ভুলবশতঃ লাইক দেওয়ার পর থেকেই বিরাটের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে রাহুলের। অবনীতের ছবিতে লাইক নিয়ে বিরাটকে কটাক্ষ করেছিলেন রাহুল। এরপর বিরাট যখন বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তখন রাহুল বলেন যে, তিনি মজা করছেন। এরপরেই তাঁকে ইনস্টাগ্রামে ব্লক করে দেন ক্রিকেটার বিরাট কোহলি। বিরাটের ভক্তরা রাহুলকে তীব্রভাবে তিরস্কার করেন। এবং বিরাটকে নিয়ে কটাক্ষের সমালোচনা করেন।

এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় রাহুলের অনুরাগীর সংখ্যা ক্রমাগত কমতে শুরু করে। অবশেষে বিরাটের সঙ্গে রাহুলের বিরোধ শেষ হয়েছে। এবং ক্রিকেটার রাহুলকে আনব্লক করে দিয়েছে। তাতে রাহুল খুবই খুশি হয়েছেন। আসলে কোনও তারকার উপর রেগে গিয়ে বিরাটের তাঁকে ব্লক করে দেওয়ার ঘটনা প্রথম। বিশ্বমানের ক্রিকেটারের প্রকাশ্যে এমন রাগ দেখানো ভক্তদের কাছেও নতুন। আসলে অবনীত কৌর হলেন বলিউডের একজন উঠতি অভিনেত্রী। ছোট থেকেই বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।কিন্তু বর্তমানে তাঁর সৌন্দর্য, ফিগার দেখে ক্রাশ খান সকলে। এমতাবস্থায় অভিনেত্রীর সঙ্গে একজন ক্রিকেটারের প্রেমের সম্পর্ক ভাইরাল হয়েছিল। ঠিক সেই আবহেই অবণীতের একটি বোল্ড ছবিতে লাইক দেন বিরাট কোহলি।

সাধারণত নিজের অভিনেত্রী স্ত্রী ছাড়া তেমন তারকাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লাইক বা কমেন্ট করতে দেখা যায়না বিরাটকে। তাই অবণীতের ছবিতে বিরাটের লাইক করা বিষয়টি ভক্তদের কাছে চমকপ্রদ লেগেছিল। ঠিক সেই সময়েই বিরাটকে নিয়ে অযৌক্তিক কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফেলেন রাহুল বৈদ্য। এরপরেই রাহুলকে ইনস্টাগ্রাম থেকে ব্লক করে দেন বিরাট। সম্প্রতি ‘লাফটার শেফ 2’-এর শুটিংয়ে এই গায়ককে দেখা গিয়েছিল। যেখানে তাঁকে পাপারাজ্জিরা জিজ্ঞাসা করেছিলেন যে, বিরাট তাঁকে আনব্লক করার পর কেমন অনুভূতি তাঁর? তখন রাহুল বলেন, ‘ওই ইস্যুতে আপাতত যুদ্ধবিরতি করা হয়েছে।’ আর রাহুলের সঙ্গে বিরাটের কোলাহল শেষ হওয়াতে খুশি হয়েছেন ভক্তরাও। আজকাল রাহুলকে অভিনেত্রী রুবিনা দিলাইকের সঙ্গে ‘লাফটার শেফ 2’-এর সঞ্চালনা করতে দেখা যাচ্ছে।

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?