সিঙ্ঘম নাকি ভুল ভুলাইয়া? প্রথম দিনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত কার!

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের দীপাবলিতে দেশ জুড়ে মুক্তি পেয়েছে বলিউডের দুটি আলট্রা বিগ বাজেট ছবি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দুটি ছবিই পুরনো ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল। একদিকে তাবড় তাবড় তারকা নিয়ে পরিচালক রোহিত শেট্টি নির্মাণ করেছেন ‘সিংঘম এগেন’(Singham Again)। মুখ্য ভূমিকায় অজয় দেবগণের পাশাপাশি রয়েছেন একঝাঁক তারকা। করিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন কে নেই এই মুভিতে।

আরও পড়ুনঃ ভ্যাপসা গরমে নাজেহাল! খুব শীঘ্রই হাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দফতরের

অন্যদিকে পিছিয়ে নেই ‘ভুলভুলাইয়া ৩’-ও(Bhool Bhulaiyaa 3)। প্রায় ১৭ বছর পর মঞ্জুলিকার চরিত্রে ফিরেছেন বিদ্যা বালান। কার্তিক আরিয়ানের পাশাপাশি এই ছবিতে রয়েছেন নয়া ন্যাশনাল ক্রাশ তৃপ্তি দিমরি। এছাড়াও ছবির আকর্ষণ নৃত্য পটিয়সী মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালানের যুগলবন্দী। ফলে স্বাভাবিকভাবেই দুই ছবি ঘিরেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

আরও পড়ুনঃ ফের পুলিশের নিশানায় লরেন্স বিষ্ণোইয়ের ভাই, তল্লাশি চালাচ্ছে ক্রাইম ব্রাঞ্চ

দীপাবলির আবহে একসঙ্গে গোটা দেশ জুড়ে মুক্তি পেয়েছে এই দুই ছবি। ফলে প্রশ্ন উঠছে প্রথম দিনের বক্সঅফিসের(1st Day Box Office Collection) দৌড়ে কেমন লক্ষ্মীলাভ করল এই দুই ছবি? হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে রয়েছে কে? চলুন এই সকল প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। দেশের সিনেমা হলগুলির মধ্যে ৬০ শতাংশই দখলে রেখেছে সিংঘম এগেইন। আর বক্স অফিসে প্রথম খাতা খুলেছে ৪৩.৫০ কোটি দিয়ে, যা অজয়ের কেরিয়ারের সবথেকে বড় ওপেনিং বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ৩’ ছবির প্রথম দিনের আয় ৩৫.৫ কোটি। এটি কার্তিকের কেরিয়ারের এখনও পর্যন্ত বিগেস্ট ওপেনিং। সিংঘম এগেনের মতো তারকাখচিত ছবির থেকে বক্সঅফিসের দৌড়ে কিছুটা পিছিয়ে থাকলেও ছবির নির্মাণ খরচ অনুযায়ী লাভের অঙ্কের ভালোই কালেকশন তুলেছে ভুলভুলাইয়া ৩। তবে শেষ পর্যন্ত কোন ছবির ব্যবসা সবচেয়ে বেশি হয় সেটাই এখন দেখার বিষয়।

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে