এই মুহূর্তে




হাসপাতাল থেকে ফিরলেন স্মৃতির বাবা, বিয়ে নিয়ে মান্ধানা পরিবারের নীরবতায় বাড়ছে গুঞ্জন

নিজস্ব প্রতিনিধি: মান্ধানা পরিবারের জন্য বড় স্বস্তি। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি মান্ধানার বাবা। বিয়ের দিন সকালেও হঠাত অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালের ভর্তি করা হয়। বাবার শারীরিক অবস্থার জন্য বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেন স্মৃতি। তাঁদের পরিবারের মাথা থেকে নামল বড় চিন্তা। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাসকে।

রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে স্মৃতির বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে শ্রীনিবাস মান্ধানাকে ‘বিপদমুক্ত’ বলে ঘোষণা করা হয়েছে। তবে পরিবার এখনও বিয়ের পুনঃনির্ধারিত তারিখ নিয়ে মুখ খোলেনি।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে স্মৃতির বাবা এখন সম্পূর্ণ স্থিতিশীল, হৃদযন্ত্রের অবস্থা স্বাভাবিক রয়েছে। চিকিৎসকরা শ্রীনিবাসের অ্যাঞ্জিওগ্রাফিও করেছেন, যেখানে কোনও ব্লকেজ পাওয়া যায়নি। তাই হাসপাতালের দেওয়া তথ্য মান্ধানা পরিবারকে অনেকটা স্বস্তি ফিরেছে। শ্রীনিবাসের হাসপাতালে ভর্তির পর থেকে, দুই পরিবারের বিভিন্ন সদস্যের একাধিক আপডেট নিশ্চিত করেছে যে বিয়ের অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে বিয়ে কবে হবে তা নিয়ে মুখ খোলেনি দুই পইরবারের কেউই। এতেই বাড়ছে জল্পনা।

 সমাজ মাধ্যমে পলাশের একাধিক চ্যাট ভাইরাল হয়েছে। স্মৃতির বান্ধবী থানে নিবাসী মেরি ডি কোস্টা নামে এক মহিলার সঙ্গে ওই চ্যাট করেছিলেন পলাশ, এমনটাই জানা যাচ্ছে । আর তাতেই শুরু হয়েছে হইচই। থানের বাসিন্দা মেরি একজন কোরিওগ্রাফার। শোনা যাচ্ছে তাঁকেই নাকি আকারে ইঙ্গিতে নানারকম প্রস্তাব দিচ্ছিলেন পলাশ। এমনকি একথাও জানিয়েছিলেন স্মৃতির সঙ্গে সম্পর্ক থাকাটা তার জন্য কষ্টকর হয়ে উঠছে। তিন-চার মাসে মাত্র ১ বার দেখা হয় দু’জনের। স্মৃতিকে ভালবাসেন কিনা তা জিজ্ঞাসা করেছিলেন ডিকোস্টা, সেই প্রশ্নের উত্তরও সুকৌশলে এড়িয়ে গিয়েছেন পলাশ।

বিস্ফোরক চ্যাট প্রকাশে আসতেই শুরু হয়েছে আলোড়ন। তার মধ্যে জল্পনার মাত্রা বৃদ্ধি করেছে মুচ্ছল পরিবারের বিবাহ বাসর থেকে চলে যাওয়ার ঘটনা। স্মৃতির সতীর্থরা সকলেই সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের অনুষ্ঠানের যাবতীয় ছবি মুছে ফেলেছেন। অনেকেই বলছেন পলাশ যদি বিশ্বাসঘাতকতা করে থাকেন, তাহলে সেই মানসিক চাপ নিতে পারেননি স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাসন মান্ধানা। তার থেকেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের সঙ্গে বলিউড সুরকারের আদৌ কি বিয়ে হবে, নাকি অনির্দিষ্টকালের জন্য বিয়ে পিছিয়ে বিচ্ছেদেই একরকম সিলমোহর দিয়েছেন স্মৃতি? উত্তর দেবে সময়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতীয় স্বামীর দ্বিতীয় বিয়ে রুখতে মোদির দ্বারস্থ পাকিস্তানি যুবতী

বাড়িতে অশান্তির ভয়ে বিধর্মী জাহিরের সঙ্গে প্রেমের খবর তিন মাস লুকিয়েছিলেন সোনাক্ষী

ছেলে বিয়ে করেছে মুসলিম অভিনেত্রীকে, রাগে অনুষ্ঠান এড়ালেন রামায়ণের ‘লক্ষ্মণ’

যাত্রী ভোগান্তির জের, কেন্দ্রের নির্দেশে চাকরি যাচ্ছে ইন্ডিগোর সিইও’র?

বিয়ে পর্যন্ত গড়িয়েছিল রেখা-ইমরান খানের সম্পর্ক, কিন্তু কেন এক হল না চার হাত?

‘হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে না’, ইঙ্গিত দিলেন জয়শঙ্কর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ