প্রেমে পড়েছেন সলমানের ভাইয়ের বউ, কবে বিয়ে করছেন সোহেলের প্রাক্তন স্ত্রী?

তবে ডিভোর্সের বিষয়ে সীমা সাজদেহ কখনই মুখ খোলেন নি। তবে তিনি বারবার বলেছেন যে, সম্পর্কের ক্ষেত্রে কোনও অসম্মান বরদাস্ত করবেন না তিনি। তবে এখন তিনি নতুন করে জীবন সাজাতে চলেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সম্পর্কের কথা জানতে সবসময় মুখিয়ে থাকেন ভক্তরা। কে কখন কার প্রেমে পড়ছেন, কার সম্পর্ক ভাঙছেন, কে অবৈধ সম্পর্কে জড়াচ্ছেন, সবটাই জানা চাই ভক্তদের। যাই হোক, ৫৯ বছর বয়সে বেচলর সুপারস্টার সলমান খান। কিন্তু তাঁর ভাইয়েরা তাঁর পথে হাঁটেননি। বিয়ে তো বহুবছর আগেই করে ফেলেছেন আরবাজ, সোহেল। তাঁদের ডিভোর্সও হয়ে গিয়েছে অনেকদিন। তাঁদের ছেলেরাও এখন প্রাপ্তবয়স্ক। এমনকী মালাইকা অরোরাকে ডিভোর্সের পর ২০২৩ সালে শুরা খানকে বিয়ে করেছেন আরবাজ খান। এখন তিনি আবারও বাবা হওয়ার পথে রয়েছেন। অন্যদিকে ২০২২ সালে সোহেল খানের সঙ্গে তাঁর স্ত্রী সীমা সাজদেহের বিচ্ছেদ হয়েছে। তবে সোহেল এখনও তাঁর জীবনে কাউকে এন্ট্রি না দিলেও সীমা কিন্তু তাঁর জীবনে নতুন পুরুষকে এন্ট্রি দিয়ে দিয়েছেন। তাঁকে সম্প্রতি ‘ফ্যাবুলাস লাইফ অফ বলিউড ওয়াইভস’ সিরিজে দেখা গিয়েছিল। ২৪ বছর একসঙ্গে থাকার পর সোহেলকে ডিভোর্স দেন সীমা। ছেলে মায়ের সঙ্গেই থাকে। তবে ডিভোর্সের বিষয়ে সীমা সাজদেহ কখনই মুখ খোলেন নি। তবে তিনি বারবার বলেছেন যে, সম্পর্কের ক্ষেত্রে কোনও অসম্মান বরদাস্ত করবেন না তিনি। তবে এখন তিনি নতুন করে জীবন সাজাতে চলেছেন। সম্প্রতি তাঁকে একটি রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গিয়েছে। সেই ছবিটি ঝড়ের বেগে ভাইরালও হয়েছে।

একবার একটি সাক্ষাৎকারে সীমাকে বিশ্বাসঘাতকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেখানে তিনি বলেছিলেন, ‘বিশ্বাসঘাতকতা সম্পর্ক কখনও নষ্ট করতে পারে না। তবে আমি বিশ্বাসঘাতকতাকে ন্যায্যতা দিচ্ছি না কিন্তু মানুষ ভুল করে। এটি সব পরিস্থিতির উপর নির্ভর করে। আপনি কিভাবে সেই সময়ের মধ্যে দিয়ে যান, এই থেকে আপনি কি শিখেন সেটাই প্রধান বিষয়। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাসঘাতকতাকে সম্পর্ক ভাঙার কারণ বলে মনে করি না। বিশ্বাস করে যখন আপনার সন্তান থাকে। তবুও বিভিন্ন কারণে মানুষ আলাদা হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ হয়। আমি এর বিচার করার কেউ নই।’এরপর অভিনেত্রী তাঁর প্রেমিক বিক্রম সম্পর্কে বলেন, ‘আমি ১৩ বছর বয়স থেকেই বিক্রমকে চিনি। আমরা একসঙ্গে বড় হয়েছি। আমাদের বাগদান স্বাভাবিক ছিল। অবশেষে আমরা আলাদা হয়ে যাই। কারণ আমার খুব ছোট ছিলাম। আজ আমরা ঘনিষ্ঠ বন্ধু।’

এরপর বিক্রমকে বিয়ে করার বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আমি শীঘ্রই ৪৯ বছর বয়সে পার্টিতে চলেছি আমার দুটি সন্তান আছে আমার সঙ্গীরও দুটি সন্তান আছে তারও একটি জীবন আছে আমারও একটি জীবন আছে আর আমাদের দুজনেরও একটি জীবন আছে এটি কোন আশা ছাড়াই চলছে। তবে আমরা কোনও কমিটমেন্ট ছাড়াই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কারো উপর নির্ভরশীল নই।’ ব্যবসায়ী বিক্রম আহুজার সঙ্গে এখন ডেটিং করছেন সীমা। তবে সোহেলকে বিয়ে করার আগে বিক্রমের সঙ্গে তাঁর বাগদান হয়েছিল।কিন্তু তাঁকে বিয়ের আগেই সোহেলর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন সীমা।এবং তাঁকে নিয়ে করেছিলেন। তবে ২৪ বছর একসঙ্গে থাকার পর ২০২২ সালে সোহেলের সঙ্গে তাঁর ডিভোর্স হয় তবে তাদের দুই সন্তানকে দুজনে মিলেই মানুষ করছেন।

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ