মহেশ বাবুর বলিউড বিতর্কে মুখ খুললেন সোহম, বললেন ‘শ্রদ্ধা মহেশবাবুকে’

Share:

নিজস্ব প্রতিনিধি: মহেশ বাবুর বলিউড নিয়ে বিতর্কিত মন্তব্যের আঁচ পড়েছে আমাদের টলিউড মহলে। এবার এই বিষয়ে মুখ অভিনেতা সোহম চক্রবর্তী। যিনি কখনই বিতর্কিত মন্তব্যে জড়িয়েছেন বলে তো মনে হয় না। তবে এবার, তিনি তেলেগু সুপারস্টার মহেশ বাবুর বলিউড বিতর্ক নিয়ে মুখ খুললেন। মহেশ বাবুর ‘বলিউড তাঁকে সামর্থ্য করতে পারবেন না’ এই মন্তব্যের ভিত্তিতে সোহম বললেন, এটি ইতিমধ্যেই সীমানা পেরিয়ে গিয়েছে, এটি একটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। মহেশ বাবুর সাম্প্রতিক এই মন্তব্য ঘিরে রীতিমতন ঝড় উঠেছে বলিউড মহলে। কঙ্গনা রানাউত, সুনীল শেঠী, রাম গোপাল ভর্মা এবং আরও অনেক দাপুটে চলচ্চিত্র শিল্পীরা দক্ষিণী তারকার এহেন বিবৃতিতে তাঁদের মতামত ব্যক্ত করেছেন। আবার সোশ্যাল মিডিয়ার একটি বড় অংশ অভিনেতাকে খোঁচাও দিয়েছেন, আবার অনেকেই তাঁর অভিমতকে সমর্থন করেছেন।

এবার টলিউড অভিনেতা সোহম বললেন, “মহেশ বাবুর দক্ষিণ ভারতীয় সিনেমা, বিশেষ করে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য যা কিছু করেছেন তার জন্য তাঁকে কুর্নিশ। আমি মনে করি, তিনি যা বলতে চেয়েছিলেন তা হল একজন অভিনেতা নিজের ফিল্ম ইন্ডাস্ট্রিতে চূড়ান্ত সফলতা পাওয়ার পর, সেই ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারেন না। হয়তো সেই নিরিখে অভিনেতা এই কথাগুলো বলেছেন। সত্যিই তিনি, তেলেগু ইন্ডাস্ট্রির হন্যে দুর্দান্ত কাজ করেছেন। বিতর্কের পর তিনি যে ব্যাখ্যা দিয়েছেন তাও আমি পড়েছি। এটা স্পষ্ট যে তিনি গত দশ বছরে তেলেগু সিনেমার পরিসর বৃদ্ধির কথা বলতে চেয়েছিলেন। প্রতিটি ভারতীয় প্রতিটি ভাষার প্রতি তাঁর পরম শ্রদ্ধা রয়েছে। মহেশ বাবুর মতন অভিনেতারা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতির জন্য যে পরিমাণ কঠোর পরিশ্রম করেছেন এবং বছরের পর বছর ধরে যে কঠোর পরিশ্রম করে চলেছেন। সেই কারণে বর্তমানে তাঁর এই মর্যাদা প্রাপ্য, এমনকি তামিল ইন্ডাস্ট্রিকেও এখন পিছনে ফেলেছে তেলেগু ইন্ডাস্ট্রি। এছাড়াও, আমাদের স্বীকার করতে হবে যে বলিউড একসময় যে একচেটিয়া উপভোগ করত, সেই দাপট টা বলিউডে এখন আর নেই। যে সেলিব্রিটিদের মন্তব্যগুলি প্রায়শই সীমানার বাইরে চলে যায়, তা নতুন করে বিতর্কের সৃষ্টি করে।”

কাজের ফ্রন্টে, সোহম অভিনীত সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘কলকাতার হ্যারি’ যেটিতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনেতাকে দেখা গিয়েছেন।এখনও পর্যন্ত দর্শক এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে এই ছিনিয়ে অভিনেতার অভিনয়। অভিনেতার পরবর্তীতে ছবিতে রয়েছে অর্জুন দত্তের ‘শ্রীমতি’, যা শীঘ্রই মুক্তি পাবে। এই ছবিতে সোহমের বিপরীতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দক্ষিণী সুপারস্টার মহেশ ভাটের বিতর্কিত মন্তব্য নিয়ে বলিউড জেরবার। বলিউডকে নিয়ে তিনি যে ধরনের মন্তব্য করেছেন তা বলিউডের কাছে সত্যই অসম্মানজনক। তাঁর ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের দিন মহেশ বাবু বলিউড প্রসঙ্গে বলেছিলেন, ‘বলিউড তাঁকে সামর্থ্য করতে পারবে না, তিনি অনেক হিন্দি ছবির প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি যে পরিমাণ পারিশ্রমিক নেন, দেওয়ার ক্ষমতা বলিউডের নেই। তাই তিনি দক্ষিণী ছবিতেই সম্মানের সহিত অভিনয় চালিয়ে যাবেন। এই ইন্ডাস্ট্রি ছেড়ে তিনি কোথাও যেতে চান না। এখানেই সন্মানের সঙ্গে গোটা জীবন অতিবাহিত করে যাবেন তিনি।’ আর তাঁর এই মন্তব্য ঘিরে গোটা ইন্টারনেট তোলপাড় হয়ে গিয়েছে।

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের