কেউ ১৮ কোটি, কেউ ৫০ কোটি! রাজকীয় বিয়ের স্বত্ব বিক্রি করে কী কী করেছেন তারকা জুটিরা

কিন্তু কিছু বলিউড দম্পতি রয়েছে যারা তাঁদের বিবাহের স্বত্ব একাধিক মিডিয়া জায়ান্টদের কাছে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমির সূর্যগড় প্রাসাদে আয়োজিত হল, বলিউডের পাওয়ার জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি র বিবাহ। একেবারে সকলের আড়ালে, কড়া নিরাপত্তা বিশিষ্ট রাজকীয় দূর্গে সাতপাকে বাঁধা পড়লেন সিড-কিয়ারা। বিয়ের শেষে বিয়ের ছবি নিজেরাই আপলোড করলেন নব দম্পতি। ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে আলিয়া ভাট-রনবীর কাপুর, দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস সকলেই বিয়ে সেরেছেন দিনের বেলায় এবং একই পোশাকে মুড়িয়ে। যদিও এদের মধ্যে কেউ কেউ ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করলেও বর্তমানে দেশেই বিয়ে করছেন তারকা যুগল। তবে তারকাদের ছবি দেখতে যেমন তৎপর ভক্তরা তেমনি, তাঁদের বিয়ের খুঁটিনাটি দেখতেও চান নেটিজেনরা। কারণ সবকটি ‘বিগ ফ্যাট ওয়েডিং’ সম্পন্ন হয়েছে মিডিয়ার আড়ালে। বরাবরই শহরের অনেকটা দূরেই অন্তরঙ্গ বিবাহ সেরেছেন একাধিক তারকা দম্পতি। বিয়ের সব ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তারকারাই। কিন্তু কিছু বলিউড দম্পতি রয়েছে যারা তাঁদের বিবাহের স্বত্ব একাধিক মিডিয়া জায়ান্টদের কাছে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেছে। দেখে নিন, কারা কারা রয়েছে এই তালিকায়।

সিদ্ধার্থ মালহোত্রা – কিয়ারা আদভানি

আজই নিজেদের বিয়ের একটি দুর্দান্ত ভিডিও আপলোড করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। যারা টিনসেল শহরে নবদম্পতি। রাজস্থান জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে একটি রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা সাতপাকে বাঁধা পড়েছেন। এদিন কিয়ারার পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, একটি গোলাপি বর্ণের লেহেঙ্গা-চোলিতে মুড়ে পছন্দের মানুষের সামনে নাচতে নাচতে বিয়ের মন্ডপে উপস্থিত হচ্ছেন তিনি। এরপর সিদ্ধার্থকে দেখে দুর্দান্ত অভিব্যক্তিতে নাচলেন তিনি। সঙ্গে একে অপরকে মালা পরিয়ে ঠোঁটে চুম্বন করলেন। এই দম্পতি তাঁদের বিয়ের স্বত্ব OTT প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে বিক্রি করেছেন।

নয়নতারা – বিঘ্নেশ শিবন

নয়নথারা এবং ভিগনেশ গতবছর ৯ জুন চেন্নাইতে গাঁটছড়া বাঁধেন। বিয়ের শেষে তাঁরা তাঁদের স্বপ্নময় বিয়ের একটি ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। অভিনেত্রী এবং পরিচালক তাঁদের বিবাহের চলচ্চিত্রটি স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সকে বিক্রি করেছেন, ২৫ কোটি টাকার বিনিময়ে।

অনুষ্কা শর্মা – বিরাট কোহলি

তারকা দম্পতি তাঁদের বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের অবাক করে দিয়েছিলেন। তাঁরা পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ করেন। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি ১১ ডিসেম্বর, ২০১৭ তারিখে ইতালির তাসকানিতে বিয়ে করেন। তাঁরা তাদের বিশেষ দিনের সমস্ত ছবি এবং ভিডিও একটি শীর্ষস্থানীয় ম্যাগাজিনের কাছে বিক্রি করেছিল। বিক্রয় থেকে তাঁরা যে পরিমাণ আয় করেছিলেন তা তাঁদের দাতব্য সংস্থায় ব্যবহার করেছেন।

প্রিয়াঙ্কা চোপড়া – নিক জোনাস

বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া ২০১৮ সালে আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ে করেন। রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে তাঁরা গাঁটছড়া বাঁধেন। এই দম্পতি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে তাঁদের রাজকীয় বিয়ের একচেটিয়া ছবি বিক্রি করেন। যেখানে তাঁরা ২.৫ মিলিয়ন মার্কিন ডলার (১৮ কোটি) অর্জন করেন।

হানসিকা মোতওয়ানি এবং সোহেল কাঠুরিয়া

হানসিকা মোতওয়ানি ৪ ঠা ডিসেম্বর ২০২২ সালে ব্যবসায়ী সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেন৷ এই দম্পতি তাদের বিবাহের অধিকার OTT প্ল্যাটফর্ম Disney+ Hotstar-এর কাছে বিক্রি করেছিলেন৷ যা ১০ ফেব্রুয়ারি রিলিজ হয়েছে৷

দীপিকা পাড়ুকোন – রণবীর সিং

বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠান মেনেই তাঁরা ইতালিতে বিয়ে করেন। দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং তাঁদের রূপকথার বিয়ের অধিকার বিক্রি করে বিস্ময়কর পরিমাণ উপার্জন করেছেন।

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার