সোনমের শ্বশুরের বিরুদ্ধে ২৭ কোটি টাকার প্রতারণার অভিযোগ

আবারও বিপাকে অনিল কন্যা সোনম কাপূর। আইনের চোখে ধুলো দিয়ে প্রায় ২৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল আহুজা পরিবারের দিকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও বিপাকে অনিল কন্যা সোনম কাপূর। এবার অভিনেত্রীর শ্বশুরবাড়ির বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ। আইনের চোখে ধুলো দিয়ে ভুয়ো আমদানি-রপ্তানি সংস্থার নামে প্রায় ২৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠল আহুজা পরিবারের দিকে। মূল অভিযুক্ত সোনমের শ্বশুর হরিশ আহুজা। জানা যাচ্ছে আহুজাদের ফরিদাবাদের ফার্ম নিয়ে এমনই অভিযোগ তুলেছে ফরিদাবাদ পুলিশ। জানা যাচ্ছে একটি সাইবার ক্রাইমের দলকে জেরা করার সময়ই সোনমের পরিবারের এই তথ্য উঠে আসে আর সেখান থেকি জানা যায় ভুয়ো তথ্য দিয়ে আমদানি-রপ্তানি সংস্থার নামে ২৭ কোটি টাকা প্রতারনা করছে। আর এরপরেই পুলিশের নজরে আসে আহুজা পরিবার। 

ROSCTL এই বিষয়ে একটি মূল ভূমিকা গ্রহণ করছে। ROSCTL লাইসেন্স ব্যবহার করে  ফার্মকে কিছু প্রণোদনা আকারে দেওয়া হয় যা তাদের কাস্টম এবং আবগারি শুল্কে বেশ কিছু ছাড়ের অধিকারী করে। জানা যাচ্ছে জেরার মুখে অভিযুক্তরা জানায় যে ১৫৪টি ROSCTL লাইসেন্সের সুযোগ নেয় আহুজার ফার্মের জন্য। যার মূল্য ছিল ২৭.৬১ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ROSCTL লাইসেন্সগুলি ভুয়ো সংস্থাগুলিতে স্থানান্তর করত এবং পরে সেগুলিকে নগদ করত। মামলার বিষয়ে কথা বলতে গিয়ে, ফরিদাবাদের ডেপুটি কমিশনার অফ পুলিশ নীতীশ আগরওয়াল বলেছেন যে অভিযুক্তদের মধ্যে প্রাক্তন ক্লার্ক এবং ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের কর্মচারীরাও রয়েছে যারা এই বিষয় সম্পর্কে অবগত। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক