‘শরীরে মারাত্মক যন্ত্রণা’, গুরুতর অসুস্থ সোনু নিগম, ভক্তদের কী প্রতিশ্রুতি দিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ প্রখ্যাত গায়ক সোনু নিগম। ভিডিও শেয়ার করে নিজেই জানালেন এ কথা। কী হয়েছে গায়কের? ভিডিওতে তিনি বলেছেন, যন্ত্রণাদায়ক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। যদিও এত কষ্ট নিয়েও তিনি পেশাগত দায়বদ্ধতা ভোলেননি। আসলে তিনি স্নায়ুজনিত রোগে ভুগছেন। গায়কের অসুস্থতার খবর শুনে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর কাঁধে ব্যান্ডেজ রয়েছে। ব্যথায় ছটফট করছেন। তাও কনসার্টে গাইতে এসেছেন। পেশাদারি প্রতিশ্রুতি পূরণ করছেন। এখন কেমন আছেন তিনি?

সোনুর ভিডিওটি সম্প্রতি মুম্বইয়ে তাঁর লাইভ পারফরম্যান্সের আগে রেকর্ডিং করা। যেখানে তিনি জানিয়েছেন যে, তিনি স্নায়ুরোগে ভুগছেন তিনি। গত এক সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন। কয়েকটি ডাক্তারি পরীক্ষাও করিয়েছেন। ভিডিওতে নিজের অবস্থান সম্পর্কে গায়ক বলেছেন, “আমার স্নায়ুগত সমস্যা দেখা দিয়েছে। এক সপ্তাহ ধরে আমার MRI এবং সিটি স্ক্যান চলছে। আমি প্রচুর ওষুধ খাচ্ছি। এখন আমার ফিজিওথেরাপি চলছে। এই সেশনগুলো বেশ যন্ত্রণাদায়ক ছিল। ব্যথা নিয়ন্ত্রণের জন্যে বর্তমানে আমাকে ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে।” আসলে স্নায়ুচাপের সমস্যা মস্তিষ্ক, মেরুদণ্ডকে একসঙ্গে প্রভাবিত করে। এর ফলে শারীরিক, মানসিক ও সংবেদনশীল-জনিত একাধিক সমস্যা দেখা দেয়। পেশিতে ব্যাথা হয়। মাথা, ঘাড়, পিঠে অসহ্য যন্ত্রণা হয়। সোনুরও এই সমস্যা শুরু হয়েছে। সুতরাং একনাগারে দাঁড়িয়ে পারফরম্যান্স করা তাঁর পক্ষে কঠিন।

 

 

View this post on Instagram

 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

তিনি ফিজিওথেরাপি নিয়ে বলেছেন, “আমি বর্তমানে ব্যথানাশক ওষুধ খাচ্ছি, এবং সে কারণে আমার গলাটা একটু ব্যথা করছে। তবে এই ব্যথা সত্ত্বেও, আমি আমার আসন্ন কোনও কনসার্ট বাতিল করছি না। অনেক দিন পর মঞ্চে পারফর্ম করছি। তাই যা-ই ঘটুক না কেন, আমি পারফর্ম করবই। তবে তাঁকে যে ওষুধগুলো খেতে হচ্ছে, সেগুলো তাঁর গলার ওপরেও প্রভাব ফেলেছে। তাই লাইভ শোয়ের আগে একজন গায়কের গলায় কর্কশ ভাব সত্যই উদ্বেগের বিষয়। তবে যা-ই ঘটুক না কেন আমি পারফর্ম করবই।’ ভিডিওটি হতেই ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। এদিকে গায়িকা অলকা ইয়াগনিও কানের সমস্যার কারণে গান থেকে অনেক দূরে রয়েছেন। এখনও তিনি ঠিকমতো কানে শুনতে পান না।

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

মেসির প্রথম হ্যাটট্রিক, ভাঙলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

মেসি ম্যাজিকে খড়কুটোর মতো উড়ে গেল আলজেরিয়া

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি

বর্ষার মরশুমে ঘুরে আসুন সবচেয়ে মোহনীয়  ৬ জলপ্রপাত

ওষুধ নয়, স্ট্রেস দূর করতে অব্যর্থ দাওয়াই হতে পারে এই বিশেষ কৌশল

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড