লাদাখ পথ দুর্ঘটনায় মৃত জওয়ানদের প্রতি শ্রদ্ধা সোনু সুদ ও স্বরা ভাস্করের

শুক্রবার লাদাখের তুরতুকে সেনা জওয়ান ভর্তি বাস শিয়ক নদীতে পড়ে মৃত্যু হয় সাত জওয়ানের। ভারতীয় সেনাদের এমন মৃত্যুতে শোকপ্রকাশ সোনু সুদ ও স্বরা ভাস্করের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার লাদাখের তুরতুকে সেনা জওয়ান ভর্তি বাস শিয়ক নদীতে পড়ে মৃত্যু হয় সাত জওয়ানের। ভারতীয় সেনাদের এমন মৃত্যুতে শোকপ্রকাশ সোনু সুদ ও স্বরা ভাস্করের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৯জন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় হত জওয়ানদের প্রতি শোকপ্রকাশ করে সোনু টুইট করেছেন, লিখেছেন ”লাদাখে পথ দুর্ঘটনায় আমাদের দেশের সাহসী জওয়ানদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ও আহত জওয়ানদের দ্রুত সুস্থতা কামনা করি। ”

শোকজ্ঞাপন করেছেন স্বরা ভাস্কর, টুইট করে লিখেছেন, ”এটা অত্যন্ত মর্মান্তিক, আমাদের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সান্ত্বনা জানাই।” 

দুর্ঘটনায় আহত জওয়ানদের নিকতবর্তী চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা চলছে। অমিত শাহ জানিয়েছেন, ”লাদাখে এই বাস দুর্ঘটনার ফলে এমন মর্মান্তিক এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা খুবই দুঃখজনক। আমি হত জওয়ান ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি”

শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রী এদিন শোকজ্ঞাপন করে জানিয়েছেন, ”লাদাখের বাস দুর্ঘটনায় আমরা আমাদের সাহসী সেনাদের হারিয়েছি। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। দুর্ঘটনায় আহত জওয়ানদের দ্রুত সুস্থতা কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সমস্তরকম সহায়তা করার চেষ্টা করা হচ্ছে”।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, এদিন টুইট করে তিনি শোকজ্ঞাপন করেছেন, ” এমন এক মর্মান্তিক দুর্ঘটনার কথা জানতে পেরে ভীষণভাবে মর্মাহত। পথ দুর্ঘটনায় আমাদের বীর জওয়ানরা প্রাণ হারিয়েছেন। হত জওয়ানদের প্রতি আমার শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি রইল আমার সমবেদনা” 

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল