আদৃত-কৌশাম্বির বিয়ের আগেই বিরাট সুখবর দিলেন সৌমিতৃষা

যাই হোক, আদৃত-কৌশাম্বির বিয়েতে সৌমিতৃষা যাবেন কিনা তাও অজানা। এদিকে কৌশাম্বি-আদৃতের বিয়ের তোড়জোর তুঙ্গে। দিন কয়েক আগে 'ফুলকি'-র সেটে কৌশাম্বিকে আইবুড়ো ভাত দিয়েছেন তাঁর সহকর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক খুশির খবর। বছরের শুরু থেকেই টলিউডে বিয়ের সানাই। পরমব্রত, অনুপম থেকে শুরু করে সন্দীপ্তা সেন, রূপাঞ্জনা মৈত্র-সহ একাধিক টলি তারকা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পছন্দের সঙ্গীর সঙ্গে। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছেন টলিউডের আরেক মিষ্টি জুটি আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী। জি বাংলার প্রাক্তন জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ থেকে তাঁদের প্রেমের গুঞ্জন শুরু। যেখানে আদৃত নায়িকা ছিলেন এবং নায়কের দিদিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন কৌশাম্বি। তবে সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে আদৃতর প্রেমের গুঞ্জন উঠলেও শেষমেশ কৌশাম্বির সঙ্গেই প্রেমে শিলমোহর দেন আদৃত।

যদিও বর্তমানে আদৃত এবং সৌমিতৃষার সম্পর্ক আদায়-কাঁচকলা। কিন্তু কেন তাঁদের সম্পর্কের এমন পরিণতি, তা এখনও অধরা। যাই হোক, আদৃত-কৌশাম্বির বিয়েতে সৌমিতৃষা যাবেন কিনা তাও অজানা। এদিকে কৌশাম্বি-আদৃতের বিয়ের তোড়জোর তুঙ্গে। দিন কয়েক আগে ‘ফুলকি’-র সেটে কৌশাম্বিকে আইবুড়ো ভাত দিয়েছেন তাঁর সহকর্মীরা। ‘মিঠাই’ ধারাবাহিক থেকেই তাঁদের বন্ধুত্ব, পরিশেষে প্রেম। আগামী ৯ই মে বিয়ে করছেন আদৃত-কৌশাম্বি। ১১ই মে তাঁদের রিসেপশন। ইতিমধ্যেই তাঁদের বিয়ের কার্ডও প্রকাশ্যে চলে এসেছে। এর আগেও আদৃতের একবার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় নায়কের, এরপরই কৌশাম্বির সঙ্গে নতুন করে পথ চলা শুরু করেন আদৃত। এদিকে সৌমিতৃষা ব্যস্ত তাঁর নতুন ছবির কাজে।

মিঠাইয়ের জনপ্রিয়তার হাত ধরেই অভিনেত্রী রূপোলী পর্দার নায়িকা হিসেবে নাম লেখান। আর প্রথমেই সুপারস্টার দেবের নায়িকা। গত বছর ডিসেম্বরে ‘প্রধান’ ছবি মুক্তি পায়, আর সেখানেই নায়িকার চরিত্রে দেখা মেলে সৌমিতৃষার। সেখানেও প্রশংসিত হয় তাঁর অভিনয়। এখন সৌমিতৃষা নতুন ছবি নিয়ে ব্যস্ত। তা দ্বিতীয় ছবিতে, অভিনেত্রীর নায়ক সৌরভ দাস। সিনেমার নাম ‘১০-ই জুন’। ছবির খবর নিজেই taar6ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন সৌমিতৃষা। লিখলেন, ‘ আপনাদের সকলের আশীর্বাদ চাই’। কয়েকমাস ধরেই জল্পনা চলছিল পরের প্রজেক্ট নিয়ে।প্রতীক্ষার অবসান হল।’

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন