‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে এবার চর্চার কেন্দ্রে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এতদিন যাঁকে তৃণমূল ঘনিষ্ঠ বলেই মনে করা হত, সেই জনপ্রিয় টেলি অভিনেত্রীই এবার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গে “ইতিবাচক পরিবর্তন”-এর আশা প্রকাশ করলেন। আর সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক ও সামাজিক আলোচনা।

টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুণ্ডু গত লোকসভা ভোটের সময় থেকেই তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি রেখেছিলেন। একাধিক সরকারি অনুষ্ঠানের মঞ্চেও দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারেও জোড়াফুল শিবিরের হয়ে বাংলার বিভিন্ন জেলায় প্রচার করতে দেখা যায় অভিনেত্রীকে। গত দেড় মাস ধরে শহরতলি থেকে গ্রামবাংলা— একাধিক এলাকায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। দ্বিতীয় দফার ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাইরাল হওয়া বিকৃত মিম প্রসঙ্গ টেনে ভোটারদের “ভেবেচিন্তে ভোট দেওয়ার” বার্তাও দিয়েছিলেন সৌমিতৃষা।”

তবে ৯ মে ব্রিগেডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের দিনই আচমকা বদলে যায় অভিনেত্রীর সুর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, “ভারতীয় জনতা পার্টি এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা। আজ শপথ নিতে চলেছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। আশা করি, এর মাধ্যমেই আমাদের রাজ্যে উন্নয়নের এক নতুন অধ্যায়ের সূচনা হবে।”এখানেই থামেননি অভিনেত্রী। তিনি আরও লেখেন, “ইতিবাচক পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে। আমাদের রাজ্য যেন শান্তি-সমৃদ্ধির সঙ্গে এগিয়ে যায় এবং নাগরিকরা যেন আরও ভালো সুযোগ পান। রাজ্যের মানুষের কল্যাণে কাজ করার জন্য নতুন সরকারের শক্তি, প্রজ্ঞা ও সাফল্য কামনা করছি।”

আরও পড়ুন: রাজ্যপালের উপস্থিতিতে শপথ পাঠ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। একাংশের প্রশ্ন, এতদিন তৃণমূলের প্রচারে সক্রিয় থাকা সৌমিতৃষা কি এবার রাজনৈতিক অবস্থান বদলালেন? কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, “সৌমিতৃষাও তবে ডিগবাজি খেলেন?” আবার অন্য একটি অংশ অভিনেত্রীর এই বার্তাকে নিছক সৌজন্য বলেই মনে করছেন। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে ইতিমধ্যেই একাধিক সেলিব্রিটির অবস্থান ও মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন সৌমিতৃষা কুণ্ডুর নাম।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান