খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যপালের উপস্থিতিতে শপথ পাঠ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড ময়দানে এই শপথ পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী সহ একাধিক রাজ্যের  মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করেছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। এদিন তাঁর সঙ্গে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক। সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করলেন বাঁকুড়ার রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু।

২০১১ সালে রাজ্যে ৩৪ বছরের বাম সরকারের পতন হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতায় এসেছিল   তৃণমূল সরকার। সেই সময় শুভেন্দু অধিকারী ছিলেন মমতার অন্যতম সঙ্গী। কিন্তু ২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগ দেন শুভেন্দু। ২০১৪-১৫ সাল থেকেই গেরুয়া-শিবিরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলে স্বীকার করে নিয়েছিলেন শুভেন্দু। তিনিই আজ বাংলার মুখ্যমন্ত্রী। একসময় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সহকর্মী ছিলেন, তিনিই আজ তাঁকে হারিয়ে বসেছেন মুখ্যমন্ত্রীর আসনে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার কাছেই পর পর দুটো বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন মমতা। প্রথমবার ২০২১ সালে নন্দীগ্রামে, আবার এ বছর তার ঘরের মাঠ বলে পরিচিত ভবানীপুর আসনে। এদিনে ব্রিগেড ছিল গেরুয়া। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির ছিলেন এই অনুষ্ঠানে। এদিনে শপথ গ্রহণ অনুষ্ঠানেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া সাজ পোশাক থেকে খাওয়া দাওয়া সর্বত্রই ছিল বাঙালিয়ানা।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান