ফিরল সৌরভ-ডোনার শৈশবের প্রেম, বেহালার বাড়িতে চলছে ‘দাদা’র বায়োপিকের শুটিং

কলকাতায় শুরু হল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। সোমবার (২৫ মে) থেকেই কলকাতায় ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান! কলকাতায় শুরু হল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। সোমবার (২৫ মে) থেকেই কলকাতায় ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেটাই হল। আপাতত ‘প্রিন্স অফ ক্যালকাটা’ এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ছোটবেলার প্রেমের কাহিনীর শুটিং চলছে। ইতিমধ্যেই শুটিংয়ের কিছু ঝলক প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, একটি বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে দুই বিনুনির এক কিশোরী। তাঁর উৎসুক দৃষ্টি পাশের বাড়ির গেটের দিকে। নির্দিষ্ট সময়ে একজন কিশোর গেটের বাইরে বেরিয়ে এলো, তাঁর পরনে স্কুল ইউনিফর্ম। সঙ্গে সঙ্গে ছেলেকে ছাড়তে বেরিয়ে এলেন তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায়। কিন্তু কিশোরের তো চোখ পাশের বাড়ির বারান্দার দিকে। কিশোরীর চোখে চোখ তাঁর, কিন্তু মায়ের ধমকে হুশ ফিরল। ছেলেটিও চলে গেল স্কুলের পথে, মেয়েটিও ভয়ে ঘরে ঢুকে গেল।

হ্যাঁ, আজ ভোর পাঁচটা থেকেই বেহালার বীরেন রায় রোডের, সৌরভের বাড়ি থেকে শুটিং শুরু হয়েছে মহারাজের বায়োপিকের। ছবিতে সৌরভের মায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁকেই শুটিংয়ের ফাঁকে দেখা গিয়েছে। আপাতত সৌরভ-ডোনার প্রেম কাহিনীর শুটিং হচ্ছে। স্বাভাবিকভাবেই সৌরভের বাড়িতে সৌরভের জীবনীচিত্রের শুটিং দেখতে ভিড় জমেছে রাস্তায়, যেন দাদার ছোটবেলায় ফিরে গিয়েছেন গঙ্গোপাধ্যায় বাড়ি, নস্ট্যালজিয়ায় ভাসছেন সকলে। পরিচালক বিক্রমাদিত্য মোতাওয়ানে এবং তাঁর দলকে দাপিয়ে বেড়াচ্ছেন রাস্তা জুড়ে। জানা গিয়েছে, পরিচালক নিজেই দাঁড়িয়ে তারকাদের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন, শট নিচ্ছেন।

প্রতিবেশীদের কথায়, শুটিংয়ের এসব দৃশ্য গুলি তাঁদেরও ফিরিয়ে নিয়ে গিয়েছে নব্বইয়ের দশকে। ছোটবেলায় সৌরভের মা প্রতিদিনই তাঁকে স্কুলে ছাড়তে বাইরে বেরোতেন। যে চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। ছবিতে দেখা গিয়েছে, অভিনেত্রীর পরনে সাদা-লাল পারের শাড়ি। কোমর ছোঁয়া চুলে বিনুনি, কপালে বড় সিঁদুরের টিপ। তাঁর লুকেই ফুটে উঠেছিল নব্বইয়ের ম্যাজিক। একাধিকবার সৌরভের স্কুলের দৃশ্যে শট দিতে দেখা যায় তাঁকে। সৌরভের বাড়িতেই শুটিং সেট বানানো হয়েছে। শোনা যাচ্ছে, বেশ কয়েকদিন কলকাতায় শুটিং করবেন নির্মাতারা। শুট হবে ইডেন গার্ডেন্সেও। এছাড়া লন্ডনেও শুটিং রয়েছে, ইতিমধ্যেই মুম্বইয়ে ছবির প্রথম সিডিউলের শুটিং শেষ হয়েছে। প্রথমে কলকাতাতেই ছবির শুটিংয়ের কথা ছিল। কিন্তু ভোট ও আইপিএলের কারণে মুম্বই ছবির শুটিং শুরু করতে হয়। তবে সৌরভের ভূমিকায় রাজকুমার রাও, কলকাতায় এসেছেন কিনা জানা যায়নি। ছবিতে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী তন্যা মানিকতলাকে। ছবিতে সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর