এই মুহূর্তে

পিছিয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং, কলকাতায় আসছেন না রাজকুমার

নিজস্ব প্রতিনিধি: পিছিয়ে যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। শোনা যাচ্ছিল, বহু প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরু হতে পারে ১৬ মার্চ থেকে। কারণ ততদিনে টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষ হয়ে যাবে। কিন্তু এখন শোনা যাচ্ছে, চলতি মাস থেকে শুরু হবে না ছবির শুটিং। তাহলে কবে থেকে শুরু হবে? পরিচালক মহলের খবর সব ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ছবির শুটিং শুরু হবে। পরিচালকের আসনে থাকবেন বিক্রমাদিত্য মোটওয়ানে। বহু অপেক্ষার পর শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ২০১৯ সালে ছবির ঘোষণা হয়েছিল। কিন্তু সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়েই চলছিল নানা মতভেদ।

অবশেষে অভিনেতা রাজকুমার রাও হচ্ছেন ছবির হিরো। তবে সৌরভ ঘরনী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি। তবে মার্চের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হওয়ার কথা আগেই জানানো হয়েছিল। সেইমতো কলকাতায় এসে সৌরভের সঙ্গে তাঁর বাড়িতে দিন কয়েক কাটাবেন রাজকুমার রাও। তাঁর হাবভাব বুঝবেন। ‘দাদা’কে কাছে থেকে দেখবেন। তার পর শুটিং শুরু করবেন। কলকাতায় রেইকি করে যান নির্মাতারা। ইডেন গার্ডেন্স দিয়ে শুট শুরুর কথা ছিল। কিন্তু সেটিও নাকি পিছিয়েছে। রাজকুমার সম্ভবত এখন কলকাতায় আসবেন না। সব ঠিক থাকলে এক মাস পরে, অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি থেকে শুটিং শুরু হবে। শুটিং সম্ভবত মুম্বই থেকেই শুরু হবে।

কারণ, কলকাতার ইডেনে তখন আইপিএল-এর ম্যাচ চলবে। এটাই আগেই শুটিং শিডিউল ছিল। তবে সৌরভের বায়োপিক শুটিং পিছিয়ে যাওয়া নিয়ে কেউ বলেছেন, দেরি হওয়ার কারণে পিছিয়ে যাচ্ছে শুটিং। তবে সূত্রের খবর, হাতে আরও একটু সময় নিয়ে গুছিয়ে শুটিং শুরু করবেন পরিচালক।কিন্তু এই বিষয়ে এখনও মুখ খোলেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত তিনি বাংলার বিগ বসের শুটিং শুরু করেছেন। যেখানে তাঁকে সঞ্চালকের আসনে দেখা যাবে। স্টার জলসায় এটি সম্প্রচারিত হবে। তবে কবে থেকে তা জানা যায়নি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

‘সাহস থাকা ভাল, দুঃসাহস ভাল নয়’, জ্ঞানেশকে ‘লক্ষণরেখা’র পাঠ পড়ালেন মমতা

দক্ষিণের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস জারি, সঙ্গে হতে পারে বৃষ্টি

দ্রৌপদীকে কেন স্বাগত জানাতে যেতে পারেননি মমতা, শাহের মন্ত্রককে জানাল নবান্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ