মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাক কোচের

ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘাত বাড়তে থাকায় ইরাকের বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার সংঘাত বাড়তে থাকায় ইরাকের বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে তাঁদের বিশ্বকাপ প্লে-অফ ম্যাচের নতুন সময় নির্ধারণ করার অনুরোধ জানিয়েছেন। তিনি চাইছেন, ফিফা যেন বিশ্বকাপ প্লে-অফে ইরাকের খেলার জন্য বিকল্প ব্যবস্থা করে। আগামী ৩১ মার্চ মেক্সিকোর মন্টেরেতে প্লে-অফের কথা রয়েছে। যেখানে সুরিনাম, বলিভিয়ার মতো বিজয়ী দলের মুখোমুখি হবে ইরাক। যদিও তার আগেই ২৩ মার্চ ফিফার আন্তর্জাতিক উইন্ডো শুরু হওয়ার কথা। সেখানেই নির্ধারিত হবে ইরাক ১৯৮৬ সালের পর আবারও বিশ্বকাপে খেলতে পারবে কিনা!

ইরান-ইজরায়েলের যুদ্ধ ইরাকের কিছু অংশ ছড়িয়ে পড়েছে। সেই কারণেই বিশ্বকাপে যাওয়ার ইরাকের প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পাশাপাশি নিরাপত্তা স্বার্থে ইরাকের আকাশসীমাও ১ এপ্রিলের আগে খুলবে না। এমন পরিস্থিতির কারণেই সংযুক্ত আরব আমিরাত থেকে অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমকে আর্নল্ড বলেছেন, দয়া করে এই ম্যাচ নিয়ে ইরাককে সাহায্য করুন। ইরাক থেকে খেলোয়াড়দের কীভাবে বের করব, তা চিন্তা করতে করতেই আমরা নাজেহাল হচ্ছি। ইরাকের ৬০ শতাংশ খেলোয়াড় ঘরোয়া লিগের। কিন্তু আকাশপথ বন্ধ থাকায় দেশ ছাড়তে পারছেন না খেলোয়াড়রা। কোচিং স্টাফেই আটকে পড়েছেন অনেকে, যার মধ্যে সিডনি এফসির প্রাক্তন উইঙ্গার ও দোভাষী আলি আব্বাসও রয়েছেন।

হিউস্টনে প্রাক-ম্যাচ প্রশিক্ষণ ক্যাম্প স্থগিত হয়েছে। ভিসা ও ভ্রমণ অনিশ্চয়তা ইরাকের প্রস্তুতিকে আরও কঠিন করে তুলেছে। এমতাবস্থায় ফিফা যদি ম্যাচটি পিছিয়ে দেয়, তাহলে ইরাক প্রস্তুতির সময় পাবে বলে জানিয়েছেন আর্নল্ড। এই মাসে বলিভিয়া ও সুরিনাম ম্যাচ রয়েছে। আর বিশ্বকাপের এক সপ্তাহ আগে আমেরিকায় ইরাক তাঁদের মুখোমুখি হোক। এতে ইরান বিশ্বকাপে খেলবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় পাবে ফিফা। এক্ষেত্রে ইরান সরে দাঁড়ালে ইরাক সরাসরি বিশ্বকাপে যেতে পারবে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি দেখার জন্যই নির্দেশ দিয়েছে বৈশ্বিক ফুটবলার সংগঠন ফিফপ্রো। এদিকে এরবিল শহরের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে সেখানকার পরিস্থিতি বেশ ভয়াবহ আকার ধারণ করেছে। যার ফলেইরাকের কিছু ঘরোয়া ফুটবল ম্যাচ প্রভাবিত হয়েছে।

Vivo T5 Pro 5G স্মার্টফোনে  মিলছে ২,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, কোথায় পাবেন?

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

অতিরিক্ত গতির জেরে বড় দুর্ঘটনা! উলুবেড়িয়ায় উল্টে গেল যাত্রীবোঝাই বাস, তারপর…

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

ত্বকের নিচে নরম ফোলা অংশ? সাধারণ জন্মদাগ ভেবে অবহেলা করলেই বিপদ

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়