শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড স্যার হলেন ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সহ আয়োজক ছিল শ্রীলঙ্কা। অথচ ঘরের মাঠে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে জঘন্য ফল করেছেন দাসুন শনাকারা। সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছিল। দলের ওই হতাশাব্যঞ্জক ফলাফলের পরেই শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন দেশটির কিংবদন্তি ব্যাটার সন‍ৎ জয়সূর্য। তাঁর জায়গায় শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো গ্যারি কারস্টেন।

আজ সোমবার (৯ মার্চ) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এক প্রেস বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই বছর মেয়াদ চুক্তির ভিত্তিতে গ্যারি কারস্টেনকে প্রধান কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। আগামি ১৫ এপ্রিল থেকে দাসুন শনাকাদের প্রধান কোচ হিসাবে তিনি দায়িত্ব নেবেন। শ্রীলঙ্কা ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারের কাঠামো নতুন করে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবেই তাঁকে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। কারস্টেনের প্রধান লক্ষ্য হবে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার দলকে প্রস্তুত করা।’

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার গ্যারি কারস্টেনকে কোচ হিসাবেও অত্যন্ত সফল। তাঁর অধীনেই ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের দায়িত্ব সামলেছিলেন। ২০১৩ সালে তাঁর কোচিংয়েই তিন সংস্করণেই আইসিসি র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হওয়ার স্বাদ পায় প্রোটিয়ারা। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের