আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার পিছনে কী সত্যিই বৃহ‍ৎ ষড়যন্ত্র রয়েছে? ভোটার তালিকা থেকে বাদ যাওয়া সাধারণ মানুষ কি ব্যাঙ্কে রাখা তাঁদের সর্বস্ব খোয়াবেন? এমন আশঙ্কা সোমবার (৯ মার্চ) সন্ধে থেকেই ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। তার কারণ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি।

এদিন ধর্মতলার ধর্না মঞ্চে ভাষণ রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ‘দিল্লি থেকে একজন আমলা ফোন করেছিলেন। বলছেন, এদের ষড়যন্ত্র আরও বৃহৎ। গরিবের অ্যাকাউন্টে যে টাকা আছে, সেগুলো আত্মসাৎ করবেন বিজেপি নেতারা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করবে কেন্দ্রীয় সরকার। পরবর্তীকালে যদি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে গেলে বলবে কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও। ভোটার কার্ড দিতে না পারলে মোদি বাবু অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটা নিজেদের নামে নেবে। এটাই এঁদের ষড়যন্ত্র।’

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলার পাশাপাশি কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। শাহের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, ‘তিনি (অমিত শাহ)বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় আসেন ভাইপো রাজ্য চালাবেন। উনি নাম নিতে ভয় পান বোধহয়। আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি। আপনি বলেছেন, তৃণমূল পরিবারকেন্দ্রিক দল। আমি বলি, সংসদে বিল আনুন। এক পরিবার থেকে এক জনই রাজনীতি করবে। সেই বিলে ভোট দিয়ে আমি রাজনীতি ছাড়ব। আপনার ক্ষমতা থাকলে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন।’ এখানেই থামেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অমিতকে জেল খাটার খোঁচা দিয়ে বলেন, ‘আপনি বলছেন দুর্নীতিমুক্ত বাংলা গড়বেন। আপনার ডান দিকে, বাঁ দিকে যারা বসে আছে, তারা সবাই কোনও না কোনও কেলেঙ্কারিতে অভিযুক্ত।আপনি নিজে জেলখাটা আসামি। সেই অমিত শাহ এসে জ্ঞান দেবেন?’

এদিনই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে রাজ্যে একাধিক দফায় ভোট করানোর দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। পদ্ম নেতাদের ওই আবদারকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘যত দফার ভোট করার করুন। গতবার কোভিডের সময় আট দফায় ভোট করেছেন। কত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। গণতান্ত্রিক ভাবে জবাব দিয়েছি বিজেপিকে। প্রথম দফায় আপনাদের হাত ভেঙেছিলাম। দ্বিতীয় দফায় পা ভেঙেছিলাম। তৃতীয় দফায় কোমর… এ বার এক দফায় ভোট করুন। সকাল থেকে রাতের মধ্যে রাজনৈতিক ভাবে মাজা, কোমর, শিরদাঁড়া সব ভেঙে মানুষ জবাব দেবে।’

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ