প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকা থেকে বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) অছিলায় ৬৩ লক্ষ বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে গত ৬ মার্চ থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থানে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৯ মার্চ) ওই ধর্না চতুর্থ দিনে পা রেখেছে। মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী ঘোষণা করেছেন, ‘মঙ্গলবারও ধর্না চলবে।’ আর ওই ঘোষণার পরেই মঞ্চে দাঁড়িয়ে দলনেত্রীর শারীরীক অবস্থা নিয়ে খানিকটা উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত চার দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত লাগাতার ধর্না দেওয়ার পাশাপাশি সভা পরিচালনার কাজও নিজের কাঁধে তুলে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মঞ্চে বক্তাদের মাঝে নিজে লাগাতার বলে চলেছেন। তীব্র গরমেও ক্লান্তি নেই। তার মাঝেই সাংগঠনিক ও প্রশাসনিক দায়িত্ব সামাল দিচ্ছেন। ফোনে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। এদিনও প্রচণ্ড গরমে ধর্না মঞ্চের সামনে এক মহিলা আসুস্থ হয়ে পড়েছিলেন। নিজে উদ্যোগ নিয়ে তাঁর শুশ্রুষার বন্দোবস্থ করেছেন। অশান্তি পাকানোর উদ্দেশ্য নিয়ে পার্শ্বশিক্ষকদের একাংশের বিক্ষোভ ও বিজেপি কর্মীদের লিফলেট বিলির ঘটনাও দারুনভাবে ট্যাকল করেছেন। মাথা ঠান্ডা রাখছেন।

এদিন মঞ্চে দাঁড়িয়েই মমতার শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি দিদিকে অনুরোধ করব,চার দিন হয়েছে। আপনি মানুষের স্বার্থে রাস্তায় থাকতে চান। কিন্তু বাংলার ১০ কোটি মানুষের স্বার্থে আপনার সুস্থ থাকা অত্যন্ত জরুরি। ঝড়-জল-বৃষ্টির মধ্যে আপনি নিজের শরীরের উপর এই অত্যাচার আর করবেন না। তৃণমূলের ছাত্র-যুব তো রাস্তায় আছে। আমরা তো ময়দানে আছি। ১ লক্ষ বিএলএ-টু আছে। ৩৩০০ অঞ্চল সভাপতি আছে। ১ লক্ষ বুথ সভাপতি আছে। সাড়ে তিন হাজার ওয়ার্ড প্রেসিডেন্ট আছে। বুথে বুথে তৃণমূলের প্রহরী আছে। আমরা বুঝে নেব। আমরা শুধু ভোটের সময় রাজনীতি করতে আসি না।’ যদিও ওই অনুরোধে সাড়া দেননি অদম্য মনের জোরের মানুষ হিসাবে পরিচিত মমতা। বরং সতীর্থদের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, ‘মঙ্গলবারও ধর্না চলবে। আপনারা সকাল-সকাল আসুন।’

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ