বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের হেনস্থার শিকার দক্ষিণী নায়ক সিদ্ধার্থর মা-বাবা

২০ মিনিটের জন্য মাদুরাই বিমানবন্দরে CRPF দ্বারা তাঁর বাবা-মাকে জঘন্যভাবে হয়রানির শিকার হতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার জনপ্রিয় দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ সোশ্যাল মিডিয়ায় এসে অভিযোগ করেছেন যে, তাঁর বাবা-মাকে তামিলনাড়ুর মাদুরাই বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা ‘হয়রানি’ করেছেন। অভিনেতা, ইনস্টাগ্রাম স্টোরিজে একটি পোস্টের মাধ্যমে জানান যে, বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তাঁর বাবা-মাকে তাঁদের ব্যাগ নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য করেছেন। বারবার তাঁদের সঙ্গে অকথ্য হিন্দি ভাষায় কথা বলেছে এবং অনুরোধ করা সত্ত্বেও ইংরেজিতে কথা বলতে অস্বীকার করেছেন তাঁরা। সিদ্ধার্থের অভিযোগ, প্রতিবাদ করলে নিরাপত্তাকর্মীরা আরও বলেন, “ভারতে এমনই হয়, বেকার মানুষ ক্ষমতা দেখান।”

সিদ্ধার্থ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে আরও জানান, “২০ মিনিটের জন্য মাদুরাই বিমানবন্দরে CRPF দ্বারা তাঁর বাবা-মাকে জঘন্যভাবে হয়রানির শিকার হতে হয়।” তাঁর কথায়, মাদুরাই বিমানবন্দর নিরাপত্তা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ দ্বারা পরিচালিত হয়। অভিনেতা সোজাসুজি সিআইএসএফ পুলিশ ফোর্সের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অভিনেতার অভিযোগ, সিআরপিএফ আধিকারিকরা শুধু তাঁর বাবা-মাকে টানা ২০ মিনিট হেনস্থা করেন। সিদ্ধার্থ সবসময়েই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলেন। অভিনেতা কখনই তাঁর মতাদর্শ প্রকাশ করতে পিছপা হননি। তবে অভিনেতা সিআরপিএফ-এর কথা উল্লেখ করলেও মাদুরাই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী। আসলে বলিউড বলুন বা দক্ষিণী, আমজনতার পাশাপাশি মাঝে মধ্যেই হেনস্থার শিকার হচ্ছেন তারকারাও। 

সম্প্রতি বিমানবন্দরে হেনস্থার অভিযোগ এনেছেন একাধিক তারকারা। যার মধ্যে আছেন, পূজা হেগড়ে থেকে শুরু করে নিমরাত কর, রানা দুগ্গাবতী-সহ একাধিক তারকারা। তাঁরা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এসে ভক্তদের সতর্কও করে দিয়েছিলেন। এবার সেই তালিকায় নাম জুড়ল সিদ্ধার্থের। যিনি বিমানবন্দরের নিরাপত্তাকর্মী দ্বারা ব্যপক হেনস্থার শিকার হয়েছেন। সিদ্ধার্থ শঙ্করের “বয়েজ” এর মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেছিলেন, তিনি নিজের অসাধারণ অভিনয় প্রতিভার মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। তিনি প্রধানত তামিল ও তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও আমির খানের বলিউড ফিল্ম “রং দে বাসন্তী” তেও অভিনেতার অভিনয় তাঁকে জাতীয় স্বীকৃতি দিয়েছিল। এছাড়া বেশ কয়েকটি হিন্দি ও তেলেগু ছবিতেও কাজ করেছেন তিনি।
কাজের ফ্রন্টে, সিদ্ধার্থকে শেষ দেখা গিয়েছিল, বহুভাষিক চলচ্চিত্র “মহা সমুদ্রম”, তামিল চলচ্চিত্র “শিবপ্পু মঞ্জল পাচ্ছাই”, “অরুভম”, “শয়তান কা বাচ্চা”, “টক্কর” এবং এর মতো একাধিক চলচ্চিত্রে।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?