৭৭ তম স্বাধীনতা দিবসে মেতে উঠেছেন টলিউড, বলিউড থেকে দক্ষিণী তারকারা

প্রত্যেক গর্বিত ভারতীয়কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আমি বিশ্বের সবচেয়ে কমবয়সী জাতির নাগরিক হতে পেরে সত্যিই গর্বিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে ১৫ অগাস্ট আজকের দিনেই ভারত পেয়েছিল পূর্ণ স্বাধীনতা। অত্যাচারী ঔপনিবেশিক ব্রিটিশ শাসন থেকে বরাবরের মতো মুক্ত হয়েছিল গোটা ভারত। আজ ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশজুড়ে চলছে চরম উদ্দীপনা, পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। টলিউড থেকে বলিউড, দক্ষিণী তারকা সবাই মেতে উঠেছেন স্বাধীনতা দিবসের আনন্দে।

টলিউডের তারকাদের মধ্যে সবার আগেই জানাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাবার কথায়। যিনি টলিউড সুপারস্টারের বাবা হলেও আদতে হিন্দি ছবির একজন দাপুটে নায়ক ছিলেন। অভিনেতা স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন প্রকাশ্যে আনলেন, দেশের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য জানাতে তিনি একটি বহুভাষিক ছবির পরিকল্পনা করেছেন। ছবিটি তিনি নিজেই পরিচালনা করবেন। দেশনায়কদের লড়াইকে জানাতেই একটি তথ্যচিত্রের পরিকল্পনা করেছেন তিনি।

এদিন অন্যান্য তারকাদের মতো ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত খলনায়িকা মিশকা সেন ওরফে অহনা দত্তও স্বাধীনতা দিবসের আমেজে সামিল হয়েছেন। আর স্বাধীনতা দিবসের একটি পোস্ট শেয়ার করতেই চরম ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী। কোটি কোটি ভারতীয়র মতো তিনিও পতাকা হাতে স্বাধীনতা দিবস উদযাপন করেন। প্রেমিকের পাশে দাঁড়িয়ে পতাকা হাতে ছবি তুলে সেটাই পোস্ট করেন তিনি। আর সাদা হট প্যান্ট হলেন চলম কটাক্ষের শিকার। এক ব্যক্তি লেখেন, ‘পতাকা নিয়ে ড্রেসটা একটু ভালো পরতে পারতে।’ আরেকজন লেখেন, ‘এই পোশাক পরে কেউ পতাকা ধরে, ছিঃ!’

এবারে নিজের মতো করে স্বাধীনতা দিবস পালন করল রাজ-শুভশ্রী পুত্র ইউভানও। সেপ্টেম্বরে পূর্ণ করবে তিন বছর। তার মধ্যেই নতুন দাদা হতে চলেছেন তিনি। আজ ইউভান খুদে হাতে স্যালুট দিলেন বীর বিপ্লবীদের। সাদা পাজামা আর পঞ্জাবি পরা ইউভানের ভিডিয়ো শেয়ার করলেন শুভশ্রী। তাঁদের আরবানার ক্যাম্পাসটিই সাজানো হয়েছে তেরঙ্গা, ফুলের মালা দিয়ে। হয়েছে পতাকা উত্তোলন। সেখানেই হাতে পতাকা নিয়ে স্বাধীনতা দিবস পালন করল ইউভান।

এদিন সলমন খান জাতীয় পতাকা নিয়ে একটি ছবি পোস্ট করে লিখলেন সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

আলিয়া ভাটও ইনস্টাগ্রামের মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।

কান্তারা স্টার ঋষভ শেট্টি তাঁর পরিবার এবং বাচ্চাদের নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। তাঁর ছেলে মেয়েদের নেতাজী সুভাষচন্দ্র বসুর ইউনিফর্মে দেখা মিলল এদিন।

তামান্না ভাটিয়া এখন রয়েছেন নিউ জার্সিতে সেখান থেকেই সবাইকে স্বাধীনতার দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখলেন, “ভারতের হৃদয় থেকে নিউ জার্সির রাস্তায়। নিজের দেশ থেকে হাজার হাজার মাইল দূরে ইন্ডিয়া ডে প্যারেডের অংশ হওয়াটা আনন্দদায়ক। যদিও সমুদ্র আমাকে বাড়ি থেকে আলাদা করেছে, তবুও ভারতের চেতনা আমার মধ্যে অনুরণিত হয়েছে, আমার হাজার হাজার সহকর্মী ভারতীয়দের জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।”

প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুনও তাঁর পরিবার এবং কর্মীদের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করছেন। আল্লু অর্জুন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “প্রত্যেক গর্বিত ভারতীয়কে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আমি বিশ্বের সবচেয়ে কমবয়সী জাতির নাগরিক হতে পেরে সত্যিই গর্বিত। ভারতের তরুণদের মনে বড় স্বপ্ন আছে এবং তা বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রমের দক্ষতা রয়েছে… সঠিক সুযোগ এবং উত্সাহ দেওয়া হলে, আমরা সবাই আক্ষরিক অর্থেই অপ্রতিরোধ্য থাকতে পারি! আমরা সেরা।”

আজ কিয়ারা আদভানি সীমান্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করছেন। সীমান্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাঁদের দৈনন্দিন রুটিন, কঠোর প্রশিক্ষণ পদ্ধতি এবং আরও অনেক কিছু সম্পর্কে তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে আজই মুক্তি পেল নন্দিতা-শিবপ্রসাদ জুটির পুজোর ছবি ‘রক্তবীজ’। যাতে অভিনয় করছেন, মিমি চক্রবর্তী এবং আবীর চট্টোপাধ্যায়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে