এই মুহূর্তে

‘আরআরআর’-র সাফল্যে বিশেষ অভিনন্দন দেশের বিভিন্ন পণ্যজাত সংস্থার

নিজস্ব প্রতিনিধিঃ ২৫ মার্চ মুক্তি পেয়েছে এসএস রাজামৌলীর ছবি ‘আরআরআর’। বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তির পরেই গোটা দেশজুড়ে বক্সঅফিসে সাফল্যের মুখ দেখছে এই ছবি। ‘আরআরআর’ ছবিকে ঘিরে দর্শকদের উন্মাদনাও চোখে পড়ার মত। এবার ছবির সাফল্যে এক অভিনব উপায়ে অভিনন্দন জানালো দেশের বিভিন্ন পণ্যজাত সংস্থা। গান, ছবির গল্প এবং কাস্টিং সবটা মিলিয়েই নজর কেড়েছে এই ছবি। এই ছবির গান ‘নাতু নাতু’ বেশ জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই। আর তাই অতীতের ধারা বজায় রেখে নতুন ছবিকে অভিনন্দন জানিয়েছে। অ্যানিমেশনটিতে দেখা যাচ্ছে দুটি কার্টুন চরিত্র। যার একটি হচ্ছে রাম চরণ ও আরেকটি হল জুনিয়র এনটিআর।  

আমুল ছাড়াও রাজামৌলীর এই ছবির সাফল্যে অভিনন্দন জানিয়েছে দেশের এক কন্ডোম প্রস্তুতকারক সংস্থা। আর তাঁদের সেই পোস্টে ছবির নামকে নতুনভাবে ব্যবহার করা হয়েছে। আরআরআর – এই তিনটি আর তিনটি কথার সঙ্গে তুলনা করেছে এই সংস্থা। লিখেছে ‘র, রেসপন্সিবল, রোম্যান্স’। 

উল্লেখ্য, বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে ‘আরআরআর’ মুক্তির তৃতীয় দিনেও বিপুল ব্যবসা করল এস এস রাজামৌলীর ছবি ‘আরআরআর’। গোটা দেশ জুড়ে সপ্তাহান্তে ৭৩ কোটি টাকা। মুক্তির তৃতীয় দিনে ছবির এমন ব্যাবসা বেশ চোখে পড়ার মত। প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি টাকার ব্যাবসা করেছে ছবিটি। ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগণ, আলিয়া ভাট, শ্রিয়া শরণ, অ্যালিসন ডুডি, রে স্টিভেনসন প্রমুখ। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জীবনীছবির শুটিং জোরকদমে, ব্যস্ততা কাটিয়ে ছোটপর্দায় ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বিধানসভা ভোটের আগে চুপিসাড়ে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ

বিগ বস ১৯-এ কারচুপি! রানার আপ ফারহানা ভাটের পর্দা ফাঁস করলেন শোয়ের প্রাক্তন কর্মী

‘আমরা গর্ভবতী’, পুত্রের ৩ বছরের মধ্যে আবারও বাবা হতে চলেছেন ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি

‘বলিউডে আমিও বৈষম্য দেখেছি’, এবার এআর রহমানের সমর্থনে ইমতিয়াজ আলি

কীপ্যাড ফোন নিয়ে সেলফির আবদার, নিরাপত্তারক্ষীকে স্মার্টফোন উপহার অনুপম খেরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ