আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পরবর্তী স্টেশন কালীঘাট, প্ল্যাটফর্ম ডানদিকে’ বিজেপি ছাড়ার পর এভাবেই ট্রোলড শ্রাবন্তী

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি ছেড়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘ আট মাস পর মোহ ভঙ্গ হয়েছে অভিনেত্রীর। এর পর থেকেই বাড়ছে নানা জল্পনা। প্রশ্ন উঠেছে এবার কোন দলে যোগদান করবেন শ্রাবন্তী? তাঁর মাঝেই নানা মিমে ছেয়েছে ফেসবুক। এক জায়গায় শ্রাবন্তীকে কটাক্ষ করে বানানো মিমে লেখা হচ্ছে ‘ শ্রাবন্তী এখন মেট্রোয় উঠলেই শুনতে পাবেন পরবর্তী স্টেশন কালীঘাট, প্ল্যাটফর্ম ডানদিকে।’ অর্থাৎ ঘাস ফুল শিবিরে শ্রাবন্তী যোগদান করবেন কিনা সেই জল্পনাকে খানিক উস্কে দিয়েই এমন পোস্ট। 

২০২১ এর বিধানসভা ভোটে ঝাঁকে ঝাঁকে অভিনেতা-অভিনেত্রী পদ্ম শিবিরে যোগ দেন। প্রশ্ন অঠে তাহলে কী ইন্ডাস্ট্রিতে কাজ নেই? রাজনীতিকেই তাই পেশা হিসাবে বেছে নিচ্ছেন তারকারা? ভোটের ফল বেরোতেই দেখা যায় বিজেপির তারকা প্রার্থীদের হার। চটে যান তথাগত রায় এদিন শ্রাবন্তী দল ছাড়ার কথা জানাতেই আবারও কটাক্ষ করেছেন তিনি। বিজেপিতে যোগদানের ৪মাসের মাথায় মোহভঙ্গ হয়ে দল ছাড়েন তনুশ্রী।  গত দোলে গঙ্গাবক্ষে প্রমোদতরীতে একটি নিজস্বী তুলে তা শেয়ার করেছিলেন এই তিন তারকা প্রার্থী। তাঁর পরেই কটাক্ষের শিকার হন তাঁরা। তথাগত রায় তাঁদের ‘নগরীর নটী’ বলে সম্বোধন করেন। কিন্তু এখনও পায়েল সরকারের এই বিষয়ে কোনও মতামত পাওয়া  যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

তৃণমূলের প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না সোহম চক্রবর্তী, কেন?

‘ভাল আছি, জীবন কখনও কঠিন পরীক্ষা নেয়’, ২৪ দিন নিখোঁজ থাকার পর প্রথম পোস্ট উৎসবের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ