জিতু কামালের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন শ্রাবন্তী

শুধু জিতু নয়, এর আগেও অনেকের নাম জুড়ে দেওয়া হয় তাঁর সঙ্গে। কিন্তু ব্যক্তিগত জীবন তাঁর কাছেই থাক। কে কি বললো তা আসে যায়না। এখন তিনি সিঙ্গল।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যার পেশাগত জীবনের থেকেও বেশি চর্চা চলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। পরপর তিনটে বিয়ে করেছেন তিনি, কিন্তু কোনটাই টেকেনি। অভিনেত্রীর চরিত্র নিয়েও কম সমালোচনা হয়না। কিন্তু কিছুতেই পাত্তা দেন না তিনি। ২০ বছরের ছেলের মা তিনি, কে বলবে! গ্ল্যামারে বলিউড অভিনেত্রীদেরও হারাতে পারেন তিনি। তাঁকে পরবর্তীতে দেখা যাবে, টলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা ‘দেবী চৌধুরানী’-তে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। ছবিতে আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে ভবানি পাঠকের ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রায় ৫ টি ভাষায় মুক্তি পাবে এই ছবি।

সুতরাং ছবি নিয়ে দর্শকদের মধ্যে আলাদাই উন্মাদনা রয়েছে। এত ব্যস্ততার মাঝেও সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অনেক অজানা কথা জানালেন তিনি। প্রথমেই বলেন বর্তমানে ইন্ডাস্ট্রির কী বদল ঘটেছে? তাঁর কথায়, আগে ছবির জন্যে বিদেশে গিয়ে শুটিং হত এখন আর হয় না। সেটাই মিস করেন। ইন্ডাস্ট্রির কেউ তাঁকে হিংসে করে কিনা সেটা নিয়েও তাঁর মাথাব্যাথা নেই। বরাবরই তিনি অন্যরকম চরিত্রে কাজ করতে চাইতেন। কিন্তু সেই চরিত্র বুড়ো বয়সে গিয়ে পাচ্ছেন তিনি। ইন্ডাস্ট্রিতে সবার সঙ্গেই তাঁর সুন্দর সম্পর্ক। ছেলের ভবিষ্যত নিয়েও তিনি অতটা চিন্তিত নন। ছেলে বড় হয়েছে, অভিনয় নিয়ে এগোতে চাইলে এগোবে। দর্শকের সমালোচনা শুনে খারাপ লাগে শ্রাবন্তীর। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা, লড়াই করে এই জায়গায় পৌঁছনো।

তাই সমালোচনা কোথাও তাঁকে আঘাত করে। এছাড়াও এদিন জিতু কামালের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন সম্পর্কে শ্রাবন্তী বলেন, বিষয়টা শুনে তিনি নিজেই অবাক হয়েছেন। শুধু জিতু নয়, এর আগেও অনেকের নাম জুড়ে দেওয়া হয় তাঁর সঙ্গে। কিন্তু ব্যক্তিগত জীবন তাঁর কাছেই থাক। কে কি বললো তা আসে যায়না। এখন তিনি সিঙ্গল। নবনীতা দাসের সঙ্গে জিতুর বিচ্ছেদের কারণ হিসেবে জিতুর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন উঠেছিল।কিন্তু তা ঢোপে টিকল না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবী চৌধুরানী’ ছবিতে অ্যাকশনের দৃশ্যে অভিনয় করে স্বপ্নের মতো লেগেছে তাঁর।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই