কাঞ্চনের সঙ্গে কল্যাণের ব্যবহার  নিয়ে মুখ খুললেন শ্রীময়ী  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে প্রচারে যেতে অস্বীকার করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী  কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। এই আবহে কল্যাণের পাশে দাঁড়ালেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। কাদা ছোড়াছুড়ি নয়, বরং শ্রীময়ীর গলায় শোনা গেল বিনয়।   

কি বললেন শ্রীময়ী? তিনি বলেন,’ বৃহস্পতিবার বিষয়টা আমার মনে হয় পুরোটাই রাজনৈতিক। মনে হয় গরমের জন্য কাহিল ছিলেন। সেজন্যই হয়তো রিয়্যাক্ট  করে ফেলেছিলেন।তবে কল্যাণদার  এই ব্যবহারে কাঞ্চন হতাশ।’ পাশাপাশি শ্রীময়ী আরও জানান,’কল্যাণদার জন্যই আমার আর কাঞ্চনের মধ্যে বিয়ে হয়েছে । উনি প্রথম থেকেই আমাদের পাশে ছিলেন।’ 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কোন্নগরের স্টেশন রোডে তৃণমূলের পার্টি অফিসের সামনে থেকে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার শুরু করেছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। উদ্দেশ্য, কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় নিবিড় জনসংযোগ চালাবেন তাঁরা। ওইদিন  হুডখোলা গাড়িতে আরও কয়েকজনের পাশাপাশি কল্যাণের সঙ্গেই দেখা গিয়েছিল উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে। কিন্তু প্রচার শুরুর আগেই কাটল তাল। কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিলেন খোদ শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ। কারণ হিসেবে জানালেন, কাঞ্চনকে দেখলেই গ্রামের মহিলারা ‘ভীষণ রিয়্যাক্ট’ করছেন। তাই তিনি কাঞ্চনকে তাঁর সঙ্গে গ্রামে প্রচারে নিয়ে যেতে পারবেন না। ঘটনার পর কাঞ্চনের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের