সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৃজিত, চিন্তা কাটল অনুরাগীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: বুকে হালকা ব্যথা নিয়ে গত পরশু অর্থাৎ শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। অবশেষে আজ অর্থাৎ রবিবার বাড়ি ফিরলেন তিনি। শুক্রবার গভীর রাতে আচমকাই বুকে ব্যথা সহ শ্বাসকষ্ট শুরু হয় পরিচালকের। বাড়িতে অসুস্থ বোধ করছিলেন তিনি। পরিবারের লোকজন দেরি না করে দ্রুত তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে ভর্তি করানো হয়েছিল।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দ্রুত তাঁর চিকিৎসা শুরু করেন। রাতেই তাঁর বেশ কিছু পরীক্ষাও করা হয়েছে। চিকিৎসকদের মতে, সৃজিত ভুগছেন ‘জিইআরডি’ (গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজ়িজ়) নামক একটি হজমজনিত রোগে। এই অসুখে গলা ও বুক জ্বালা করে এবং শ্বাসকষ্টও হতে পারে। এই উপসর্গগুলি অনেক সময় হৃদরোগের মতোই মনে হয়। সৃজিত ছিলেন চিকিৎসক শুভানন রায়ের তত্ত্বাবধানে। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। রবিবার সকাল হতেই বাড়ি ফিরলেন পরিচালক। আপাতত তাঁকে বেশকিছু খাদ্যনিয়ম এবং জীবনযাত্রায় পরিবর্তন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

যে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক, সেখানেই ‘কিলবিল সোসাইটি’ ছবির শুটিং করেছিলেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি কিলবিল সোসাইটি। শনিবার ও রবিবার হলে যাওয়ার কথা ছিল পরিচালকের। কিন্তু আচমকাই তাঁর শারিরীক অবস্থার অবনতি হওয়ায় সমস্ত পরিকল্পনা বাতিল করা হয়েছে। পরিচালকের শরীর খারাপের খবর শুনে চিন্তায় ছিল গোটা টলিপাড়া। পরিচালকের শারিরীক অবস্থার খবর পেয়েই খোঁজ নিতে সকাল থেকেই হাসপাতালে পৌঁছেছিলেন টলিপাড়ার অনেকেই। সকলেই পরিচালকের দ্রুত সুস্থতা কামনা করেছিলেন। অনুরাগীদের ভালবাসাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন তিনি।

গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবসে পাহাড় সফরে শুভেন্দু, কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ঘটনা

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

দিল্লিতে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদির

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের