টলিউড-বলিউড পেরিয়ে এবার হলিউড, শার্লক হোমসের স্রষ্টাকে নিয়ে ছবি পরিচালনা করবেন সৃজিত

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের ‘ফার্স্ট বয়’ সৃজিত মুখোপাধ্যায় এবার পা রাখতে চলেছেন পশ্চিমী বিনোদুনিয়া। টলিউড-বলিউড পার করে এবার হলিউড ছবি পরিচালনা করতে চলেছেন সৃজিত। লন্ডন থেকে সুখবর দিয়ে পরিচালক জানালেন তাঁকে এবার দেখা যাবে ইংরেজি ছবির পরিচালক এবং সহ-প্রযোজক হিসেবে। শার্লক হোমস স্রষ্টা স্যর আর্থার কোনান ডয়েলকে ঘিরে তৈরি সিনেমার পরিচালনা করবেন তিনি।

ডয়েলের উত্তরসূরীদের উপস্থিতিতে সদ্য লন্ডনের সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এই প্রথমবার ইংরেজি সিনেমা পরিচালনা করবেন তিনি। জানা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ইংরেজি ছবির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’। সৃজিতের ম্যাচকাট প্রযোজনা সংস্থা এবং শাহনাব আলমের ইনভিজিবল থ্রেড যৌথ প্রযোজনা করবে। সৃজিত মানেই রহস্যের ঘনঘটা। তবে এবার জানা গিয়েছে পর্দায় রহস্য উন্মোচনের পাশাপাশি শার্লক স্রষ্টার কল্পলোককে ভিন্ন আঙ্গিকে তুলে ধরবেন। পরিচালক তাঁর ছবিতে তুলে ধরবেন ডয়েলের কল্পজগৎ এবং বাস্তব কীভাবে একে-অন্যের পাশে সমান্তরালে কীভাবে চলবে। জানা গিয়েছে এই ছবির গল্প শুরু হবে ‘মিসেস গিলক্রিস্ট’-এর হত্যা দিয়ে। এমনটাই জানিয়েছেন সৃজিত।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করেছিলেন শার্লক হোমসকে নিয়ে হিন্দি ওয়েব সিরিজ শেখর হোমস। বহুল প্রশংসিত হয়েছে বিবিসি প্রযোজিত সেই সিরিজের। কে কে মেনন এবং রণবীর শোরে হিন্দি সিরিজে অভিনয় করেছিলেন । তবে সৃজিত পরে সরে আসার কারণে রোহন সিপ্পি সিরিজের শেষ ভাগ পরিচালনা করেন। জানিয়ে রাখা ভালো, আনুষ্ঠানিকভাবে সিনেমার কথা ঘোষণা হলেও কাস্টিং কিংবা শুটিং বা ছবি রিলিজের দিনক্ষণ নিয়ে কিছুই জানানো হয়নি।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া